×

সারাদেশ

পঞ্চগড়ের গর্ব

ব্যারিস্টার অ্যাট ‘ল’ ডিগ্রি অর্জন সাদ্দামের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৩:১৫ পিএম

ব্যারিস্টার অ্যাট ‘ল’ ডিগ্রি অর্জন সাদ্দামের

ছবি : সংগৃহীত

পঞ্চগড় জেলার সাতমেড়া ইউনিয়নের ডাংগাপাড়া গ্রামের কৃতি সন্তান মো. সোহরাওয়ার্দী সাদ্দাম ব্যারিস্টার হিসেবে অভিষিক্ত হয়েছেন। তিনি যুক্তরাজ্যের অনারেবল সোসাইটি অব লিংকন্স ইন থেকে ‘কল টু দ্য বার’ সম্পন্ন করে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন।

মো. সোহরাওয়ার্দী সাদ্দাম ১৯৯৩ সালে জন্মগ্রহণ করেন। তিনি ডাংগাপাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মো. মহির উদ্দিন ও গৃহিণী মোছা. সমেলা বেগমের চতুর্থ সন্তান। শৈশবকাল থেকেই তিনি পড়ালেখার প্রতি গভীর মনোযোগী ছিলেন এবং শিক্ষা জীবনে ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রাখেন।

তিনি ২০০৮ সালে ডুবানুচী বরকতিয়া দাখিল মাদরাসা থেকে কৃতিত্বের সঙ্গে দাখিল এবং ২০১১ সালে দুই পাড়া আলিম মাদরাসা থেকে জিপিএ–৫ পেয়ে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি ২০১৫ সালে বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়, ঢাকা থেকে আইন বিষয়ে স্নাতক এবং ২০১৭ সালে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়, ঢাকা থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

আইন পেশায় আত্মনিয়োগের লক্ষ্যে ২০১৮ সালে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যপদ লাভ করেন এবং ঢাকা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আইন পেশায় নিয়োজিত ছিলেন। উচ্চশিক্ষার উদ্দেশ্যে ২০২২ সালে তিনি যুক্তরাজ্যে গমন করেন। সেখানে ২০২৩ সালে যুক্তরাজ্যের স্বনামধন্য লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল কমার্শিয়াল ল বিষয়ে মেরিটসহ দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

২৬ এ মার্চ ২০২৬ সাল এ তিনি অনারেবল সোসাইটি অব লিংকন্সইন থেকে কল টু দ্যা বার নিয়েছেন। 

বর্তমানে তিনি যুক্তরাজ্যের লন্ডনে একটি স্বনামধন্য প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তার এ অর্জনে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসী গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিমানবন্দরে ড্রোন বিস্ফোরণে রাডার ক্ষতিগ্রস্ত

বিমানবন্দরে ড্রোন বিস্ফোরণে রাডার ক্ষতিগ্রস্ত

ইরান যুদ্ধ কয়েক মাস নয়, শেষ হবে কয়েক সপ্তাহেই

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ কয়েক মাস নয়, শেষ হবে কয়েক সপ্তাহেই

বন্ধুরাষ্ট্রগুলোর জনগণের প্রতি ধন্যবাদ বার্তা লিখে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান

বন্ধুরাষ্ট্রগুলোর জনগণের প্রতি ধন্যবাদ বার্তা লিখে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান

‘ভিসা পেলেই আমেরিকায় প্রবেশ নিশ্চিত নয়’

ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ‘ভিসা পেলেই আমেরিকায় প্রবেশ নিশ্চিত নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App