×

সারাদেশ

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১২:৫৪ পিএম

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু

ছবি: সংগৃহীত

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনকে ঘিরে নির্বাচনী মাঠে শুরু হয়েছে নতুন উত্তাপ। রোববার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। 

এর মধ্য দিয়ে সোমবার (১৬ মার্চ) থেকে দুই আসনে শুরু হচ্ছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। এই প্রচারণা চলবে আগামী ৭ এপ্রিল সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় একজন বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে এই দুটি আসনে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। পরে নতুন তফসিল ঘোষণা করে উপনির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। এছাড়া বগুড়া-৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জয়ী হলেও তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় সেটি শূন্য ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবুল তালেব মো. সাইফুদ্দিন প্রার্থিতা প্রত্যাহার করায় বর্তমানে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন— মো. মাসুদুর রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. মাহমুদুল হক রুবেল (বিএনপি), মো. আমিনুল ইসলাম (স্বতন্ত্র) এবং মো. মিজানুর রহমান (বাসদ-মার্কসবাদী)।

অন্যদিকে বগুড়া-৬ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—মো. রেজাউল করিম বাদশা (বিএনপি), মো. আবিদুর রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী) এবং মো. আল আলিম তালুকদার (বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি)।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝড়ের কবলে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে আটকা লঞ্চ

ঝড়ের কবলে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে আটকা লঞ্চ

ঢাকা-বরিশাল মহাসড়ক প্রশস্তকরণের আশ্বাস সেতুমন্ত্রীর

ঢাকা-বরিশাল মহাসড়ক প্রশস্তকরণের আশ্বাস সেতুমন্ত্রীর

৭ মার্চের ভাষণ: ইতিহাস, স্মৃতি ও বর্তমানের প্রশ্ন

৭ মার্চের ভাষণ: ইতিহাস, স্মৃতি ও বর্তমানের প্রশ্ন

রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App