খুলনা বিভাগসহ ১৫ জেলায় তেল সরবরহ বন্ধ
বাবুল আকতার, খুলনা ব্যুরো
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৪:২৬ পিএম
ছবি: সংগৃহীত
চাহিদা অনুযায়ী জ্বালানী তেল না পাওয়ায় পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে খুলনাসহ ১৫ জেলায় তেল উত্তোলন স্বেচ্ছায় বন্ধ রেখেছে জ্বালানী ব্যবসায়ীরা।
শনিবার (১৪ মার্চ) সকাল ৮ থেকে ব্যবসায়ীরা জ্বালানী তেল উত্তোলন ও বিপনন বন্ধ রেখে তারা এ কর্মসুচি পালন করছে ।
এদিন দুপুর ১২ টায় খুলনা ট্যাংকলরী ওনার্স ভবনে জ্বালানী ব্যবসায়ী সংশ্লিষ্ঠ ৪ টি সংগঠনের নের্তৃবৃন্দর সমন্বয়ে এক জরুরী বৈঠক অনুষ্ঠি হয়। বৈঠকে মালিক সমিতির নেতারা জানান, আগে চাহিদা অনুযায়ী প্রতিটি ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ করা হতো।
ছবি: জ্বালানি তেল নিয়ে সুখবর দিলো সরকার
চলমান বৈশ্বিক সংকট দেখিয়ে বিপিসির নির্দেশে চাহিদা মোতাবেক তেল সরবরাহ করছে না, খুলনা বিভাগসহ ১৫ জেলায় প্রতিদিন অকটেন, পেট্রোল, ডিজেল সহ সব ধরনের জ্বালনী তেলের চাহিদা ৪০ থেকে ৪৫ লক্ষ লিটার, সেখানে খুলনার পদ্মা মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে জ্বালানী তেল সরবরাহ করা হচ্ছে ৯ লক্ষ লিটার, ফিলিংস্টেশন, এজেন্সি ও মালিকরা তিনটি তেল ডিপো থেকে দেড়লক্ষ হারে সাড়ে ৪ লক্ষ লিটার বৃদ্ধির করার প্রস্তাব দিলে সে বিপিসি সে প্রস্তাব না মানায় জ্বালনী ব্যবসায়ীরা স্বেচ্ছায় তেল উত্তোলন ও বিপনন বন্ধ করে দিয়েছে।
এ নিয়ে জরুরী সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জ্বালানী তেল পরিবেশক সমিতির সহসভাপতি শেখ মুরাদ হোসেন। এ সময় বক্তৃতা করেন খুলনা বিভাগীয় ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক সুলতান মাহমুদ পিন্টু, শেখ আমানত আলী, রফিকুল ইসলাম নন্টু।
চাহিদা অনুযায়ী পেট্রোল পাম্প ও এজেন্সি মালিকদের চাহিদা অনুযায়ী তেল সরবরহ করা না হলে অনিদিষ্টকালের জন্য ৩ ডিপো থেকে জ্বালানী তেল উত্তলন বন্ধ রাখার ঘোষনা দেন নেতৃবৃন্দ।
