×

সারাদেশ

কিশোরগঞ্জ

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী

Icon

হারিছ আহমেদ, কিশোরগঞ্জ

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৯:৫২ পিএম

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী

ছবি: নিহত গৃহবধূ উম্মে সিজ্জিল ইফতি

কিশোরগঞ্জ সদর উপজেলার আলোরমেলা এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রোববার (১ মার্চ) রাতে শহরের  আলোরমেলা আবাসিক এলাকায় ভাড়া বাসা থেকে ২২ বছর বয়সী উম্মে সিজ্জিল ইফতির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের স্বামীর নাম মুমতাজ মুকুল পেশায় শিক্ষক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুকুলের দুই স্ত্রীর মধ্যে একজন একই শহরের অন্য আরেকটি এলাকায় বসবাস করেন। তবে মুমতাজ মুকুল নিহত স্ত্রী ইফতির সঙ্গে বসবাস করতেন বলে এলাকাবাসী জানায়। 

প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে উচ্চস্বরে ঝগড়ার শব্দ শোনা যায়, আর এর কিছুক্ষণ পরই জানালা দিয়ে ইফতিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় নিহতের স্বামী বাসায় ছিলেন না।

এদিকে, সোমবার (২ মার্চ) সকালে নিহত ইফতির স্বামী মুমতাজ মুকুলকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মামলা রজু করা হবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়ের আগে  শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

ভারতের সুপ্রিম কোর্ট বিয়ের আগে শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App