×

সারাদেশ

জয়পুরহাটে স্বামীর হাতে স্ত্রী খুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০১:৪৭ পিএম

জয়পুরহাটে স্বামীর হাতে স্ত্রী খুন

ছবি : সংগৃহীত

জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের এলতা উত্তর পাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে মোছা. খালেদা বিবি (৩০) নামে এক কন্যা সন্তানের মা শ্বাসরোধে হত্যা হয়েছেন। ঘটনা রোববার (১ মার্চ) সকালে কালাই থানা তদন্ত কর্মকর্তা দীপেন্দ্রনাথ নিশ্চিত করেছেন।

রোববার দিবাগত রাতের কোনো এক সময়ে ওই ঘটনা ঘটে। নিহত খালেদা বিবি এলতা উত্তর পাড়া গ্রামের আব্দুল খালেক এর মেয়ে।

আরো পড়ুন: ভোট কারচুপির অভিযোগে ৫ আসনে মামলা শুরু

আরো পড়ুন: গাজীপুরে সশস্ত্র দস্যুদের লুটপাট: জিম্মি করে মারধরের ঘটনা

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাইদুল ইসলাম বাকী দীর্ঘদিন ধরে তার দ্বিতীয় স্ত্রী খালেদা বিবিকে সন্দেহ করতেন। এ সন্দেহকে কেন্দ্র করে প্রায়ই তাদের পরিবারে কলহের সৃষ্টি হতো।

অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন অজুহাতে স্ত্রীর কাছ থেকে টাকা-পয়সা দাবি করতেন। টাকা না পেলে স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে বিক্রি করে দিতেন। সর্বশেষ গত শনিবার বিকেলে তিনি স্ত্রীর একটি স্বর্ণের চেইন ও মোবাইল ফোন নিয়ে নেন। বিষয়টি জানাজানি হলে খালেদা বিবি গ্রামের লোকজনকে অবহিত করেন। পরে পারিবারিক বৈঠকের মাধ্যমে স্বর্ণের চেইন ও মোবাইল ফোন তার কাছে ফিরিয়ে দেওয়া হয়। বৈঠক শেষে গ্রামবাসীরা স্থান ত্যাগ করলে স্বামী-স্ত্রী একসঙ্গে তাদের শয়নকক্ষে প্রবেশ করেন। শনিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে সেহরি খাওয়ার জন্য বাসায় থাকা গৃহকর্মী মৌসুমি নিহতের স্বামীকে ডাকতে গেলে তিনি দরজা খুলে দ্রুত সেখান থেকে বেরিয়ে যান। এরপর কক্ষে প্রবেশ করে খালেদা বিবিকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পান। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরবর্তীতে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে কালাই থানা তদন্ত কর্মকর্তা বলেন, ঘটনা শোনার পর তারা ওই এলাকায় গিয়েছেন এবং ঘরের ভেতর খালেদা বিবিকে গলায় ওড়না প্যাচানো অবস্থায় পেয়েছেন। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রায়গঞ্জে ভ্যানচালক হত্যা, ঢাকায় র‌্যাবের অভিযানে একজন গ্রেপ্তার

রায়গঞ্জে ভ্যানচালক হত্যা, ঢাকায় র‌্যাবের অভিযানে একজন গ্রেপ্তার

একলাফে হাজার টাকা বাড়ল এলপিজি গ্যাসের দাম

একলাফে হাজার টাকা বাড়ল এলপিজি গ্যাসের দাম

চুয়াডাঙ্গায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু

মিরপুরে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি মিরপুরে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App