×

সারাদেশ

শেরপুরে ধানের শীষে সিল মারা শতাধিক ব্যালট উদ্ধার, আটক দুই

Icon

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৭ পিএম

শেরপুরে ধানের শীষে সিল মারা শতাধিক ব্যালট উদ্ধার, আটক দুই

ছবি: সংগৃহীত

শেরপুর-১ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকে সিল মারা শতাধিক ব্যালট উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, বিএনপির দুই সমর্থক কৌশলে ধানের শীষ প্রতীকে শতাধিক ব্যালট সংগ্রহ করে সিল মারেন। বিষয়টি প্রিজাইডিং কর্মকর্তার নজরে এলে সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। পরে কেন্দ্র থেকে সিল মারা ব্যালটগুলো উদ্ধার করা হয়। একইসাথে দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যালটগুলো বাতিল করা হবে।

ঘটনার পর কেন্দ্রটিতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে সেখানে ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা।

এ ব‌্যপা‌রে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শেরপুর সদর উপ‌জেলার ইউএনও মাহবুবা হক ব‌লেন, সিল মারা ব‌্যালট পেপার বা‌ক্সে ফেলা‌র আগেই দুজন‌কে আটক করা হ‌য়ে‌ছে।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘কিচেন কেবিনেট ছিলো, আমি এর সদস্য ছিলাম না’

‘কিচেন কেবিনেট ছিলো, আমি এর সদস্য ছিলাম না’

‘বিদ্যুৎ বিভাগে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে আওয়ামী লীগ’

‘বিদ্যুৎ বিভাগে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে আওয়ামী লীগ’

রোনালদো নন, ফরাসি তারকার চোখে পর্তুগালের সেরা ব্রুনো

রোনালদো নন, ফরাসি তারকার চোখে পর্তুগালের সেরা ব্রুনো

ভারী বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকা, গাছ উপড়ে পড়ায় ভোগান্তি

ভারী বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকা, গাছ উপড়ে পড়ায় ভোগান্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App