×

সারাদেশ

গাজীপুরে আগুনে পুড়েছে ৬ ঝুট গুদাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১০:৩৮ এএম

গাজীপুরে আগুনে পুড়েছে ৬ ঝুট গুদাম

ছবি : সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ির পারিজাত এলাকায় আগুনে পুড়ে গেছে ৬ ঝুটের গুদাম। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর ৪টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জানান কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দমকল বাহিনী জানায়, ভোট ৪টার দিকে পারিজাত এলাকার একটি ঝুট গোডাউনে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে তবে দমকল বাহিনী ডাম্পিংয়ের কাজ করছে।

সাইফুল ইসলাম বলেন, কোনাবাড়ি থানাধীন পারিজাত এলাকায় টিন শেডের একটি ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আশপাশের আরো ৫টি ঝুট গুদামে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে।

এদিকে খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ও সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে আগুনে ঝুটের ৬টি গুদাম পুড়ে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনে সূত্রপাত হয়েছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App