×

সারাদেশ

মোবাইলের লোভ দেখিয়ে শিশু বলাৎকার, যুবলীগ নেতা গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক, রাজশাহী

প্রকাশ: ০২ জুন ২০২৪, ০৮:৪৪ পিএম

মোবাইলের লোভ দেখিয়ে শিশু বলাৎকার, যুবলীগ নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজশাহীতে মাছ ধরা এবং মোবাইল ফোনের লোভ দেখিয়ে ১৩ বছর বয়সী এক ছেলে শিশুকে বলাৎকারের অভিযোগে রুস্তম আলী নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ জুন) তাকে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শুক্রবার (৩১ মে) রাতে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে তানোর থানা পুলিশ।

আরো পড়ুন: 'ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই'

গ্রেপ্তার রুস্তম আলী জেলার তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এবং ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা। জানা গেছে, সম্প্রতি একই গ্রামের এক শিশুকে মাছ ধরা এবং মোবাইল ফোনের লোভ দেখিয়ে পুকুর পাড়ে নিয়ে বলাৎকার করে এবং দৃশ্যটি মোবাইলে ভিডিও ধারণ করে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। বলাৎকারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয় মেম্বারের সহায়তায় থানায় অভিযোগ করে শিশুর পরিবার। ওই অভিযোগের সূত্র ধরে তানোর থানা পুলিশ আসামি রুস্তম আলীকে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে তানোর থানার ওসি আব্দুর রহিম বলেন, তিনি ঢাকায় পালানোর জন্য রেলস্টেশনে অবস্থান করছিলেন। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালাই এবং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়। সেই মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App