×

সারাদেশ

ইউপি চেয়ারম্যান

ঋণ করে জনগণের প্রতিশ্রুতি রক্ষা করছি

Icon

আহমেদ সাজু, (সখীপুর) টাঙ্গাইল

প্রকাশ: ০৯ মে ২০২৪, ১০:০৮ পিএম

ঋণ করে জনগণের প্রতিশ্রুতি রক্ষা করছি

ছবি: ভোরের কাগজ

টাঙ্গাইলের সখীপুরে কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রতি ইউপি সদস্যদের অনাস্থার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেন ইউপি চেয়ারম্যান জামাল হোসেন। এসময় অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চেয়ারম্যান জানান, ঋণ করে জনগণের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করছি।

বৃহস্পতিবার (৯ মে) বিকেল আনুমানিক ৫টার দিকে ইউনিয়ন পরিষদের পাশেই স্কুল মাঠে তার পরিষদের সংরক্ষিত ১জন নারী সদস্যসহ ৮জন ইউপি সদস্যের চেয়ারম্যানের প্রতি অনিয়মের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগের জবাবে বলেন, জনগণ আমাকে নির্বাচিত করেছে। জনগণের অধিকার রক্ষায় ইউপি সদস্যদের নিয়ে কাজ করছি। ইউনিয়ন পরিষদের সীমানা হিসেবে বরাদ্দ খুবই কম, তাই অনেক সময় নিজ থেকে ব্যয় করে প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করি।

ইউপি সদস্যদের টিসিবি কার্ড, বিদেশে পাঠানোর কথা বলে ইউনিয়নের লোকজনের কাছ থেকে বড় অঙ্কের টাকা আত্মাসাৎতের যে অভিযোগ দায়ের করেছে তার সুনির্দিষ্ট কোনো ভিত্তি নেই বলে  দাবি করেন। এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দাবি, তিনি রাজনীতির প্রতিহিংসার শিকার। 

আরো পড়ুন: বাবা নিরপেক্ষ জানিয়ে এমপি কন্যার সংবাদ সম্মেলন

তিনি আরো বলেন, আমার ইউনিয়ন পরিষদের নির্বাচন থেকে শুরু করে ৫ জুন স্থানীয় উপজেলা নির্বাচনে আমার ছেলে প্রার্থী হওয়ায় একটি মহল তার জনপ্রিয়তায় ইষার্ন্বিত হয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। চেয়ারম্যানের সহকারী দাবি করা লুৎফর রহমানের ব্যাপারে বলেন, সে পরিষদের কেউ নয়। তার ব্যক্তিগত কাজে মাঝেমধ্যে পরিষদে আসত। মেম্বারদের সঙ্গে খারাপ আচরণের মতো ঘটনা লক্ষ্য করিনি। 

এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন চান, পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ হাসান মিয়া, সংরক্ষিত নারী সদস্য রুমা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন চান সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ভোরের কাগজের প্রতিনিধিকে বলেন, আমার বাবা ৩বারের শ্রেষ্ঠ চেয়ারম্যান। বাবা তেমন লেখাপড়া জানে না, জনগণের ভোটই তার পুঁজি। তার দাবি, অতীতেও চেয়ারম্যান কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি। আমার বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App