×

সারাদেশ

দেওয়ানগঞ্জে শেষ হলো দুর্গোৎসব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২, ০৮:১৬ পিএম

দেওয়ানগঞ্জে শেষ হলো দুর্গোৎসব

দেওয়ানগঞ্জে প্রতিমা বিসর্জন দিচ্ছে সনার্তন ধর্মের ভক্তরা। ছবি: ভোরের কাগজ

জামালপুরের দেওয়ানগঞ্জে উৎসব মুখর পরিবেশে ও পুলিশ প্রশাসনের কঠোর নজরদারিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সর্নাতন ধর্মালম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার উপজেলায় ১৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যায় পৌরসভার পুরাতন ব্রহ্মপুত্র নদের পৌর শহরের মডেল থানা ঘাটে ১৩টি ও যমুনা ও জিঞ্জিরাম নদীতে ৬টিসহ ও ১৯টি পূজামণ্ডপ প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এর আগে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে দেবী দুর্গাকে বিদায় জানায় ভক্তরা। দেবী বিদায়ের আগে মণ্ডপগুলোতে সিঁদুর খেলায় অংশ নেন ভক্তরা।

দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তায় মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। প্রতিমা বিসর্জনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নার শেফা, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) রাকিবুল হাসান রাসেল, পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল চন্দ্র ধর, ওসি (তদন্ত) আনছার উদ্দিনসহ পুলিশ ও আনসার সদস্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

ইসি মাছউদ সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App