ইয়াবাসহ পুলিশের জালে ধরা পড়ল নারী মাদক কারবারি
বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৭:১০ পিএম
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৪০০ পিস ইয়াবাসহ মাহিনুর ওরফে মাহমুদা নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের মোগড়া বাজারে দুলাল মিয়ার চায়ের দোকানের সামনের সড়কে তল্লাশি চালিয়ে মাহিনুর ওরফে মাহমুদাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার মাহমুদা উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের শিকারমুড়া গ্রামের কালাম ওরফে মাওলা মিয়ার স্ত্রী।
অভিযানে অংশ নেন উপপরিদর্শক (এসআই) মো. শামসুল হক, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ওমর ফারুক, কনস্টেবল শরিফুল ইসলাম ও নারী কনস্টেবল দিলরুবা আক্তার।
ওসি মো. জাবেদ উল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
