×

চট্টগ্রাম

হঠাৎ স্কুল পরিদর্শনে জেলা প্রশাসক, শুনলেন শিক্ষার্থীদের কথা

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৪:২০ পিএম

হঠাৎ স্কুল পরিদর্শনে জেলা প্রশাসক, শুনলেন শিক্ষার্থীদের কথা

ছবি: ভোরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার দুপুরে হঠাৎ পরিদর্শনে যান জেলা প্রশাসক মো. আবু সাঈদ। এ সময় বিদ্যালয়ে চলমান জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা দেখতে পান তিনি। বক্তব্য দেওয়ার আহ্বান জানানো হলেও তিনি মঞ্চে না উঠে শিক্ষার্থীদের সঙ্গে মিশে কথা বলেন।

জেলা প্রশাসক বিদ্যালয়ের সার্বিক পরিবেশ দেখে প্রশংসা করেন। পাশাপাশি বিদ্যালয়ের মাঠ উন্নয়নে বরাদ্দ দেওয়ার কথা জানান। এ ছাড়া সীমানাপ্রাচীর নির্মাণের বিষয়েও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। শিশুদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, “তোমাদের মানুষের মতো মানুষ হতে হবে।” এ সময় তিনি শিশুদের মোবাইল ফোন ব্যবহার থেকে দূরে রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূঁইয়া, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা এবং বিদ্যালয়ের পিটিএ সভাপতি বিশ্বজিৎ পাল বাবু। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা দলীয় সংগীত পরিবেশন করে।

এর আগে প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূঁইয়া। সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিটিএ সভাপতি বিশ্বজিৎ পাল বাবু।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি নেতা মো. শামীম ইকবাল, পিটিএ সহসভাপতি মো. শাহ আলম, ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন, অভিভাবক দীপংকর ঘোষ নয়ন, সাংবাদিক জুটন বনিক, জুনায়েদ হোসেন ও আশীষ সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমি আক্তার। এ ছাড়া শেখ জাকির হোসেন, হুমায়ুন রহমান নয়নসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্বীকৃতি রায়কে বিশেষ পুরস্কার দেওয়া হয়। গত আড়াই বছরে তিনি বিদ্যালয় থেকে কোনো ছুটি নেননি। জেলা প্রশাসক দিনভর আখাউড়ার বিভিন্ন আয়োজনে অংশ নেন। তিনি সরকারি কর্মকর্তাসহ সুধীজনদের সঙ্গে বৈঠক করেন এবং ভূমি অফিস ও থানা পরিদর্শন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাটি খেকোদের দাপটে ক্ষতিগ্রস্ত কৃষি ও সড়ক

যশোরের ঝিকরগাছা মাটি খেকোদের দাপটে ক্ষতিগ্রস্ত কৃষি ও সড়ক

হরমুজে স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় নতুন সংস্থা গঠন করল ইরান

হরমুজে স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় নতুন সংস্থা গঠন করল ইরান

ইদুল আজহায় ব্যাংক বন্ধ টানা সাত দিন

ইদুল আজহায় ব্যাংক বন্ধ টানা সাত দিন

এখনই পদত্যাগ করছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

এখনই পদত্যাগ করছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App