×

চট্টগ্রাম

ছাদ থেকে নিচে পড়ে শিশুর মৃত্যু

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৫:৫২ পিএম

ছাদ থেকে নিচে পড়ে শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে সাত তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে মো. কারিম নামে তিন বছর বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৬ মে) দুপুর দেড়টার দিকে ফটিকছড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের 'হাসান টাওয়ারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু নাজিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মনছুর গোস্তাতার বাড়ির সৌদি প্রবাসী মহিনউদ্দিনের দ্বিতীয় ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে শিশুটি ভবনের ছাদে খেলাধুলার এক পর্যায়ে সবার অজান্তে রেলিংয়ের কিনারে চলে যায়। সেখান থেকেই অসাবধানতাবশত নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফুটফুটে এ শিশুর এমন অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ফটিকছড়ি সদরে হাসান টাওয়ারের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছি। পুলিশ সদস্যরা তদন্ত শেষে ফিরে আসলে ঘটনার বিস্তারিত জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৯

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৯

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

ডিমের সঙ্গে যেসব খাবার এড়িয়ে চলবেন

ডিমের সঙ্গে যেসব খাবার এড়িয়ে চলবেন

সকালে পদোন্নতি, রাতেই বাতিল; পরদিন বরখাস্ত বিমান কর্মকর্তা

সকালে পদোন্নতি, রাতেই বাতিল; পরদিন বরখাস্ত বিমান কর্মকর্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App