×

চট্টগ্রাম

বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানসহ দুই যুবদল নেতা আটক

Icon

সৈয়দ মনির আহমদ, ফেনী

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৫:২৭ পিএম

বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানসহ দুই যুবদল নেতা আটক

ছবি: সংগৃহীত

ফেনীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় চোরাচালানসহ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বেলালের ভাই এবং তার সহযোগীকে আটক করেছে র‍্যাব-৭। ৪ মে, সোমবার ভোররাতে শহরের পলিটেকনিক এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকার চোরাচালান জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ফেনী র‍্যাব ক্যাম্প।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে ফেনী শহরের পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, শুল্কবিহীন ভারতীয় ওষুধ উদ্ধার এবং চোরাচালানে নিয়োজিত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়। এ সময় দুই চোরাকারবারিকে আটক করে র‍্যাব সদস্যরা।

ধৃতরা হলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেনের ভাই ও সদর উপজেলা যুবদল নেতা শাহ আলম (৪০) এবং তার সহযোগী ছাগলনাইয়া উপজেলা যুবদল নেতা কামরুল ইসলাম (৩২)। অপরদিকে, সোমবার সকালে মহিপাল স্টার লাইন পরিবহনের কাউন্টার থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃত আসামিদের বরাত দিয়ে ফেনী র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফ্ফর হোসেন বলেন, ধৃতরা ছাগলনাইয়া সীমান্ত থেকে অবৈধ মাদক ও নিষিদ্ধ পণ্যদ্রব্য ক্রয় করে জেলার বিভিন্ন স্থানে ডিলারদের নিকট সরবরাহ করে থাকতেন। উদ্ধারকৃত গাঁজা, নিষিদ্ধ ভারতীয় ওষুধ ও জব্দকৃত সিএনজি অটোরিকশা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

ফেনী মডেল থানার ওসি গাজী ফৌজুল আজিম বলেন, আটককৃত শাহ আলম একজন চিহ্নিত মাদক বিক্রেতা ও চোরাকারবারি। তার বিরুদ্ধে এ সংক্রান্ত আরও মামলা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

মাদকের বড় চালানসহ ২ ব্যবসায়ী গ্রেপ্তার

মাদকের বড় চালানসহ ২ ব্যবসায়ী গ্রেপ্তার

চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক ২

চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক ২

খাল খনন প্রকল্পে অনিয়ম বরদাশত করা হবে না

সংস্কৃতি প্রতিমন্ত্রী খাল খনন প্রকল্পে অনিয়ম বরদাশত করা হবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App