×

চট্টগ্রাম

জন্মনিবন্ধনে অনিয়ম, বরখাস্ত হলেন চার ইউপি চেয়ারম্যান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২০ পিএম

জন্মনিবন্ধনে অনিয়ম, বরখাস্ত হলেন চার ইউপি চেয়ারম্যান

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধন সনদ প্রদানে অনিয়মের অভিযোগে চারজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বরখাস্ত হওয়া চেয়ারম্যানরা হলেন জেলার সদর উপজেলার বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান (শফিক), সাদেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুর রহমান ও কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক ইসলাম ভুঁইয়া।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম জানান, আমরা গতকাল চারজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করার চিঠি পেয়েছি। তাদের বিরুদ্ধে জন্ম নিবন্ধন প্রদানের অনিয়মের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। বরখাস্তের পাশাপাশি তাদেরকে শোকজ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গড়াই নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই এসএসসি পরীক্ষার্থীর

গড়াই নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই এসএসসি পরীক্ষার্থীর

বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পিডিবির

নিউইয়র্কে হয়ে গেলো তিনদিনের ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’

নিউইয়র্কে হয়ে গেলো তিনদিনের ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’

যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক সীমানা ছাড়িয়ে যাবে যুদ্ধ

যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক সীমানা ছাড়িয়ে যাবে যুদ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App