×

চট্টগ্রাম

মাদক-চাঁদাবাজি নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫

Icon

সৈয়দ মনির আহমদ, ফেনী

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পিএম

মাদক-চাঁদাবাজি নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫

ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে মাদক-চাঁদাবাজি নিয়ে পৃথক সংঘর্ষে বিএনপির সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আহত হয়েছেন।

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে উপজেলার কাজীরহাট ও লক্ষ্মীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এসব ঘটনায় পুলিশ তিনজন গ্রেপ্তার ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেছে বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি।

জানা গেছে, মাদক নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার রাত ১০টার দিকে মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় যুবদলের দুইপক্ষের সংঘর্ষ ও গোলাগুলি হয়। এ ঘটনায় যুবদল নেতা মোহাম্মদ সুমন, যুবদলকর্মী হারুন ও ফয়সাল আহত হয়। আহতদের ফেনী সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

অপরদিকে, সোনাগাজীর কাজীরহাট বাজারে চুরি -চাঁদাবাজিতে বাধা দেওয়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক  জসিম উদ্দিনকে হত্যাচেষ্টার অভিযোগ স্বদলীয় নেতার বিরুদ্ধে। আহত জসিমের দাবি, কাজীরহাট এলাকায় চাঁদাবাজি ও চুরিতে বাধা দেওয়ায় শুক্রবার রাত ৯টার দিকে যুবদলকর্মী বাবুর নেতৃত্বে তার সহযোগীরা প্রকাশ্যে তাকে পিটিয়ে হত্যাচেষ্টা করে।

উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বলেন, এসব ঘটনা ব্যক্তিগত স্বার্থ নিয়ে হয়েছে। কোনো ঘটনায় দলীয় কোনো বিষয় নেই।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানিয়েছেন, উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর ও বগাদানা ইউনিয়নের কাজিরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই পৃথক দুটি ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ওই এলাকাগুলোতে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে। ওসি আরও জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুবাইয়ে উদ্বোধন হলো বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি স্টেশন, আকাশে চলবে গাড়ি

দুবাইয়ে উদ্বোধন হলো বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি স্টেশন, আকাশে চলবে গাড়ি

চার জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু

চার জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু

ট্রাম্পের ‘বোমা হামলার’ হুমকির কড়া জবাব দিলো ইরান

ট্রাম্পের ‘বোমা হামলার’ হুমকির কড়া জবাব দিলো ইরান

‘ফ্যামিলি কার্ড’ পেয়েছে ৩৭ হাজার ৫৬৭টি পরিবার

‘ফ্যামিলি কার্ড’ পেয়েছে ৩৭ হাজার ৫৬৭টি পরিবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App