×

চট্টগ্রাম

চাঁদার দাবিতে পিকআপ চালককে বৈদ্যুতিক শক দিলো যুবদল নেতা

Icon

সৈয়দ মনির আহমদ, ফেনী

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পিএম

চাঁদার দাবিতে পিকআপ চালককে বৈদ্যুতিক শক দিলো যুবদল নেতা

ছবি : সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে এক লাখ টাকা চাঁদার দাবিতে এক বৃদ্ধ পিকআপ চালককে বৈদ্যুতিক শক ও মারধরের অভিযোগ উঠেছে জেলা যুবদল নেতা মহি উদ্দিন মহিনের বিরুদ্ধে। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার আহম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা চালককে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

সোনাগাজী থানার ওসি কামরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ না পাওয়ায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

জানা গেছে, ওইদিন দুপুরে আহম্মদপুর এলাকা থেকে ৬০ বছর বয়সী পিকআপ চালক জয়নাল আবেদীনকে (৬০) জোরপূর্বক অজ্ঞাত স্থানে নিয়ে যান জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মহি উদ্দিন মহিন, সোনাগাজী কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিরাজ উদ্দিনসহ ৪/৫ জন কিশোর গ্যাং সদস্য। বিকেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আহত জয়নাল আবেদীন অভিযোগ করে বলেন, মহিন এক লাখ টাকা চাঁদা দাবি করে আমাকে মারধর করেছে, বৈদ্যুতিক শক দিয়েছে। পরে একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছে। দ্রুত টাকা দিতে বলে না হলে চুরির মামলায় ফাঁসানোর হুমকি দেয়।

আরো পড়ুন : স্কুল ছুটির পর টয়লেটে আটকে ছিল ৩য় শ্রেণির ছাত্রী

নাম প্রকাশে অনিচ্ছুক আমিরাবাদ ইউনিয়নের এক যুবদল নেতা বলেন, এক লাখ টাকা চাঁদার দাবিতে একজন বৃদ্ধ চালককে তারা নির্মমভাবে মারধর করেছে।

ভুক্তভোগীর ছেলে তানজিদ হোসেন রকি বলেন, আমার বাবাকে মারধর ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। পরে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। আমরা জড়িতদের বিচার চাই।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম জানান, আহতের দুই হাঁটুতে কাটা জখম এবং শরীরের অন্তত ২০টি স্থানে নীলাফোলা জখম রয়েছে।

অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা মহি উদ্দিন মহিন বলেন, চুরির ঘটনার বিচার করেছি, এখানে দোষের কিছু নেই।

এ বিষয়ে সোনাগাজী থানার ওসি কামরুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে জানা গেছে, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভিনিসিয়ুসকে মাঠে রেখেই চলে গেল রিয়ালের বাস

ভিনিসিয়ুসকে মাঠে রেখেই চলে গেল রিয়ালের বাস

প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা

অধিকারের স্বীকৃতি না পাওয়া পর্যন্ত হরমুজ ছাড়বে না ইরান

অধিকারের স্বীকৃতি না পাওয়া পর্যন্ত হরমুজ ছাড়বে না ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App