×

চট্টগ্রাম

আ. লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবি

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যুবলীগের মানববন্ধন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পিএম

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যুবলীগের মানববন্ধন

ছবি: চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন যুবলীগের নেতাকর্মীরা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশকে বিল হিসেবে পাস করার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন যুবলীগের নেতাকর্মীরা। জেলা পরিষদের সামনে ব্যানার নিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে মহানগর যুবলীগ নেতা গোলাম ছামদানি জনির অনুসারীরা এই মানববন্ধন করেন। কর্মসূচির ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসংবলিত ব্যানারে লেখা ছিল, ‘বাংলাদেশ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন’।

ব্যানারে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি, বর্তমান চেয়ারম্যান শেখ পরশ ও সাধারণ সম্পাদক নিখিলের পাশাপাশি গোলাম ছামদানি জনির ছবিও ছিল। তবে মানববন্ধনে তাকে উপস্থিত দেখা যায়নি।

ছবিতে থাকলেও কর্মসূচিতে অনুপস্থিত থাকার বিষয়ে গোলাম ছামদানি জনি বলেন, “আমাকে তো সাবেক সিএমপি কমিশনার হাসিব আজিজ শহরে প্রবেশ নিষিদ্ধ করেছে। অবৈধ মনে করলেও অথরিটির কথা মানার খাতিরে যাইনি। কিন্তু আমাদের সহকর্মীরা এর প্রতিবাদ জানিয়েছে। মূলত আমাদের কোনো ব্যক্তিকে টার্গেট করে আওয়ামী লীগকে থামানো যাবে না। কেউ না কেউ এভাবে এগিয়ে আসবে।”

এদিকে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন হলেও বিষয়টি সম্পর্কে কিছু জানে না পুলিশ প্রশাসন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব আহমেদ বলেন, “একটা সভায় আছি। এমন কোনো কর্মসূচির বিষয়ে আমার জানা নেই।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

সিটিটিসি পরিদর্শনে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক

সিটিটিসি পরিদর্শনে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক

যুদ্ধবিরতি আরও দুই সপ্তাহ বাড়াতে পারে ইরান-যুক্তরাষ্ট্র

যুদ্ধবিরতি আরও দুই সপ্তাহ বাড়াতে পারে ইরান-যুক্তরাষ্ট্র

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App