×

চট্টগ্রাম

লোহাগাড়ায় গরুর গুঁতায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

Icon

এরশাদ হোসাইন, লোহাগাড়া (চট্টগ্রাম) থেকে

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৪:১১ পিএম

লোহাগাড়ায় গরুর গুঁতায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

ছবি: কাগজ প্রতিবেদক

চট্টগ্রামের লোহাগাড়ায় গরুর শিংয়ের গুঁতায় শারাবন তাহুরা নিজুম (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের পিছনে এ ঘটনা ঘটে।

নিহত নিজুম উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান নজরআলী সিকদার পাড়া এলাকার মাহফুজুর রহমানের মেয়ে। তিনি পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী সহপাঠীরা জানান , কোচিং ক্লাসের পরীক্ষায় অংশ নিতে বিদ্যালয়ে যাওয়ার সময় বিদ্যালয়ের পিছনের গেইটে বাজারে বিক্রির জন্য আনা একটি গরু হঠাৎ তেড়ে এসে শিং দিয়ে গুঁতা দেয় নিজুমকে। এতে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন নিঝুম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা রোকেয়া বেগম বলেন, প্রতিদিনের মতো মেয়েটি কোচিং শেষে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এমন মর্মান্তিক ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কিশোয়ার সাদিয়া জানান, গরুর শিংয়ের আঘাতে গুরুতর আহত অবস্থায় এক শিক্ষার্থীকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

লোহাগাড়া থানার এসআই এনায়েত হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে হাম উপসর্গে আরো  তিন শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু

সরকারের ৭ দপ্তরের শীর্ষ পর্যায়ে রদবদল

সরকারের ৭ দপ্তরের শীর্ষ পর্যায়ে রদবদল

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১২

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১২

এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, আহত ১২৬৮

যাত্রী কল্যাণ সমিতি এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, আহত ১২৬৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App