×

চট্টগ্রাম

রান্নাঘরে ‘জমে থাকা গ্যাস’ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৯

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১ এএম

রান্নাঘরে ‘জমে থাকা গ্যাস’ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৯

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনায় শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছে। দগ্ধদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিশহর এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে একটি ভবনে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ বলছে, ভোরে ছয়তলা ভবনের তৃতীয় তলায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ হয়। এতে ঘরে থাকা নারী, শিশুসহ বেশ কয়েকজন দগ্ধ হয়েছে। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতাল বার্ন ইউনিটের প্রধান চিকিৎসক রফিক উদ্দিন আহমেদ বলেন, দগ্ধদের সবারই শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

আহতদের মধ্যে রানী ও পাখি নামে দুইজন নারী এবং সাখাওয়াত নামের একজন পুরুষের শরীর শতভাগ পুড়ে গেছে। এছাড়া এক জনের ৮০, এক জনের ৪৫ এবং বাকিদের শরীর ২০-২৫ শতাংশ দগ্ধ হয়েছে বলে বার্ন ইউনিট থেকে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আলোচনার টেবিলে আসতেই হবে ইরানকে: ফ্রেডরিক ম্যার্ৎস

আলোচনার টেবিলে আসতেই হবে ইরানকে: ফ্রেডরিক ম্যার্ৎস

শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও প্রাসঙ্গিক

প্রধানমন্ত্রীর বাণী শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও প্রাসঙ্গিক

বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ, যা বলছে নির্বাচন কমিশন

বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ, যা বলছে নির্বাচন কমিশন

ফের সু চির সাজা কমলো জান্তা সরকার

ফের সু চির সাজা কমলো জান্তা সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App