×

চট্টগ্রাম

কুমিল্লায় পুকুরে র‍্যাবের অভিযান, দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৪ পিএম

কুমিল্লায় পুকুরে র‍্যাবের অভিযান, দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার

ছবি : সংগৃহীত

কুমিল্লার সদর উপজেলায় ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া কটকবাজার এলাকার একটি পুকুর থেকে অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে অস্ত্র উদ্ধার অভিযান শেষ হয়েছে।

র‍্যাবের কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের কাছে গোপন খবর ছিল যে কুমিল্লার ওই পুকুরে দেশি ও বিদেশি অস্ত্র রয়েছে। রাত থেকেই পুকুরটি তাদের 'সুপারভিশনে' ছিল।

পরে ভোর থেকে শ্যালো মেশিন বসিয়ে পুকুরের পানি সেচ করে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়।

তিনি জানান, পুকুর থেকে তিনটি বিদেশি পিস্তল ও দুইটি সাদা বস্তায় মোড়ানো দেশীয় অস্ত্র পাওয়া গেছে।

কারা অস্ত্র লুকিয়েছে, তা এখনো জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন, এটা এখনো তদন্তাধীন ব্যাপার।

আরো পড়ুন : বগুড়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা, সম্পাদক তরিকুল

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা, সম্পাদক তরিকুল

প্রাইজবন্ডের ১২৩তম ড্র আজ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র আজ

ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধারসহ একজন গ্রেপ্তার

অটোরিকশাচালক হত্যা ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধারসহ একজন গ্রেপ্তার

হাম-ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুত সরকার: স্বাস্থ্যমন্ত্রী

হাম-ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুত সরকার: স্বাস্থ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App