×

অর্থনীতি

প্রাইজবন্ডের ১২৩তম ড্র আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পিএম

প্রাইজবন্ডের ১২৩তম ড্র আজ

ছবি : সংগৃহীত

দেশে সঞ্চয় ও বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসেবে প্রাইজবন্ড দীর্ঘদিন ধরে জনপ্রিয়। বিশেষ করে মধ্যবিত্ত মানুষের কাছে এটি সহজ ও ঝুঁকিমুক্ত বিনিয়োগের একটি কার্যকর উপায় হিসেবে বিবেচিত হয়। যে কেউ ইচ্ছামতো সময়ে প্রাইজবন্ড কিনতে ও ভাঙাতে পারেন, ফলে এর গ্রহণযোগ্যতা আরও বেশি।

সাধারণ মানুষের সঞ্চয় প্রবণতা বাড়াতে সরকার ‘বাংলাদেশ প্রাইজবন্ড’ চালু করে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এর ধারাবাহিকতায় অনুষ্ঠিত হচ্ছে ১২৩তম ড্র।

এই ড্রয়ে প্রথম পুরস্কার হিসেবে একজন পাবেন ৬ লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার প্রতিজনের জন্য ৩ লাখ ২৫ হাজার টাকা। তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা, চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা এবং পঞ্চম পুরস্কার হিসেবে প্রতিজন পাবেন ১০ হাজার টাকা করে।

প্রাইজবন্ডে ঘোষিত একটি নির্দিষ্ট নম্বরের সব সিরিজ একই পুরস্কারের জন্য প্রযোজ্য হয়। অর্থাৎ, যে নম্বরটি বিজয়ী হবে, সেই নম্বরের সব বন্ডই পুরস্কার পাবে।

ড্রয়ে অংশগ্রহণের জন্য নির্দিষ্ট সময়সীমা রয়েছে। ড্রয়ের তারিখের ৬০ দিন আগে পর্যন্ত বিক্রি হওয়া প্রাইজবন্ডগুলোই এই ড্রয়ের জন্য বিবেচিত হয়। এ ক্ষেত্রে বিক্রির তারিখ গণনায় ড্রয়ের দিনটি অন্তর্ভুক্ত করা হয় না।

আয়কর আইন ২০২৩ অনুযায়ী, প্রাইজবন্ড থেকে প্রাপ্ত পুরস্কারের ওপর ২০ শতাংশ হারে উৎসে কর কেটে নেওয়া হয়।

প্রতিবছর নির্ধারিত চারটি তারিখ ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়। তবে এসব তারিখ সাপ্তাহিক বা সরকারি ছুটির দিনে পড়লে পরবর্তী কার্যদিবসে ড্র অনুষ্ঠিত হয়ে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইকবাল হত্যা মামলায় আসামির স্বীকারোক্তি, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার

ইকবাল হত্যা মামলায় আসামির স্বীকারোক্তি, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার

অনূর্ধ্ব-১৪ ফুটবলে চ্যাম্পিয়ন জৈন্তাপুর উপজেলা

নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ ফুটবলে চ্যাম্পিয়ন জৈন্তাপুর উপজেলা

মোহামেডান, ব্রাদার্সের সহজ জয়

বাংলাদেশ ফুটবল লিগ মোহামেডান, ব্রাদার্সের সহজ জয়

৭ জেলায় বজ্রপাতের আশঙ্কা

৭ জেলায় বজ্রপাতের আশঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App