×

চট্টগ্রাম

সৈকত থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৭:০০ পিএম

সৈকত থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

কক্সবাজারে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের সৈকত থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকত সংলগ্ন সাগর থেকে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দ্বীপের উত্তর সৈকত এলাকায় একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় সেটি উদ্ধার করে। নিহতের হাত-পা পেছন দিকে বাঁধা ছিল। পরনে ছিল জিন্স প্যান্ট ও ফুলহাতা শীতের সোয়েটার। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের বেশ কয়েকটি চিহ্ন দেখা গেছে।

ওসি আরো বলেন, কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, অন্তত ৪-৫ দিন আগে তাকে হত্যা করে লাশ সাগরে ফেলে দেয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

আরো পড়ুন: পাবনায় বালুবহনকারী ট্রলির চাপায় পুলিশ কনস্টেবল নিহত, চালক আটক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App