×

চট্টগ্রাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় শিশুসহ নিহত ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৩:৫৫ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় শিশুসহ নিহত ৩

ছবি : সংগৃহীত

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা এলাকায় ট্রাকচাপায় একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ওই অটোরিকশাচালকসহ আরো তিনজন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার বড়তাকিয়া খৈয়াছড়া ঝর্ণা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, নুরজাহান বেগম (৪৫), কাজল রেখা (২২) ও ৬ মাস বয়সী শিশু আনাস। তাদের মধ্যে নুরজাহান বেগম ও কাজল রেখা সম্পর্কে মা-মেয়ে।

মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে উল্টোপথে ঢাকামুখী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটেছে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে জানা গেছে অটোরিকশায় ৬ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা গেছেন। তাদের উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আরো পড়ুন : হাটহাজারীতে বাসের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App