×

চট্টগ্রাম

হাটহাজারীতে বাসের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০২:০০ পিএম

হাটহাজারীতে বাসের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত

ছবি : সংগৃহীত

হাটহাজারীতে বাসের ধাক্কায় মোহাম্মদ আজওয়াদ মাহিন (১৩) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মাদরাসার সামনে হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজওয়াদ হাটহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধু মাহবুবের বাড়ির কাঠমিস্ত্রি আলমগীরের ছেলে। তবে তারা ওই এলাকায় আবু সৈয়দ ম্যানশনে ভাড়া বাসায় বসবাস করত।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সড়ক পার হয়ে মাদরাসায় ঢোকার জন্য অপেক্ষা করছিল আজওয়াদ। সে চারিয়া মাদরাসার দ্বিতীয় জামাতের ছাত্র ছিল। এ সময় চট্টগ্রাম নগরমুখী বেপরোয়া গতির একটি বাস (ঢাকা মেট্রো ব ১৫ ৭৬২৬) ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে জানতে চাইলে নাজিরহাট হাইওয়ে থানার ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, দুর্ঘটনার পর এলাকাবাসী সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

আরো পড়ুন : ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৫

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App