×

চট্টগ্রাম

তিন পার্বত্য জেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৭:৫৭ পিএম

তিন পার্বত্য জেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি এই তিন পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে প্রশাসন। রবিবার (৬ অক্টোবর) বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, বিভিন্ন কারণে এ সময় পর্যটকদের তিন পার্বত্য জেলায় না আসার অনুরোধ জানানো হচ্ছে।

জেলা প্রশাসকের পক্ষ থেকে পাঠানো এক খুদেবার্তায় বলা হয়, অনিবার্য কারণবশত পর্যটকদের আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তিন পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

আরো পড়ুন: ৬ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

গত ১৯ সেপ্টেম্বর ও ১ অক্টোবর খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অনেক ঘরবাড়ি ও দোকানপাটে হামলা ও ভাঙচুর হয়।

উল্লেখ্য, আসন্ন দুর্গাপূজাকে ঘিরে সাজেকসহ খাগড়াছড়ির হোটেল-মোটেলগুলোতে অনেক বুকিং পেয়েছিল ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে বুকিং বাতিল হওয়ায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App