×

চট্টগ্রাম

বন্যা দুর্গত আশ্রয়কেন্দ্র পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

Icon

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৯:৩২ এএম

বন্যা দুর্গত আশ্রয়কেন্দ্র পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

ছবি: সংগৃহীত

কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা উচ্চ বিদ‍্যালয়ে বন‍্যার্তদের জন‍্য খোলা আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

২৩ আগষ্ট (শুক্রবার) বিকেলে ঢাকা থেকে সড়ক পথে নোয়াখালী যাওয়ার সময় তিনি ওই আশ্রয়কেন্দ্রটি পরিদর্শন করেন। এ সময় তিনি আশ্রয়কেন্দ্রে থাকা বানভাসীদের খোঁজ খবর নেন এবং তাদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। 

কুমিল্লা জেলা প্রশাসক মু. মুশফিকুর রহমান, লাকসাম সুরক্ষা হসপিটালের ব‍্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান ভুট্টুসহ সেনাবাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা কিছু সময় আশ্রয়কেন্দ্রটি ঘুরে দেখেন। পরে তিনি নোয়াখালীর উদ্দেশ্য পুনরায় যাত্রা করেন।

আরো পড়ুন: বন্যা দুর্গতদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের ত্রাণ বিতরণ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App