বন্যা দুর্গতদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের ত্রাণ বিতরণ
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৮:১২ এএম
স্বেচ্ছাসেবক দলের ত্রাণ বিতরণ
ফেনীর বন্যা দুর্গত এলাকায় খাদ্য সামগ্রীসহ ওষুধপত্র ও ত্রাণ বিতরণ করছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার (২৩ আগস্ট) দিনব্যাপী ফেনী জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসানের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী খাদ্য বিতরণের পাশাপাশি উদ্ধার তৎপরতা চালান।
আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জেড আই কামাল, আইন সম্পাদক দেলোয়ার জাহান রুমি, অর্থ সম্পাদক কামরুজ্জামান হীরাসহ যোগাযোগ সম্পাদক শাহাদাত হোসেন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসান মোহাম্মদ সবুজসহ জেলা স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী।
তারা আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধপত্র পৌঁছে দেন। এসময় স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন
