×

রাজশাহী

চাটমোহরে ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার

Icon

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পিএম

চাটমোহরে ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার

ছবি : ভোরের কাগজ

পাবনার চাটমোহরে হিন্দু ধর্মাবলম্বীদের চরক পূজা নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক উপজেলার ডিবি গ্রাম ইউনিয়নের কাটাখালি গ্রামের মোহর চাঁদের ছেলে মো. আউয়াল হোসেন (১৮)।

জানা গেছে, আউয়াল সম্প্রতি অনুষ্ঠিত বিলচলন ইউনিয়নের বোথর গ্রামের চরক পূজা ও মেলা নিয়ে একটি কনটেন্ট তৈরি করে তার ফেসবুক পেজে প্রকাশ করেন। ওই কনটেন্টে চরক পূজার ইতিহাস বিকৃতভাবে উপস্থাপন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, এমন অভিযোগ ওঠে। বিষয়টি ছড়িয়ে পড়লে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় স্বপন বিশ্বাসের ছেলে সমীর বিশ্বাস বাদী হয়ে চাটমোহর থানায় অভিযোগ দায়ের করেন। পরে থানা পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে আউয়ালকে গ্রেপ্তার করে।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফা জানান, ধর্ম অবমাননার অভিযোগে একটি মামলা রেকর্ড করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তারকৃত আউয়ালকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরো পড়ুন : বিপুল পরিমাণ চোলাই মদসহ গ্রেপ্তার নারী

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App