×

রাজধানী

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ১১:২২ এএম

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী

ছবি : সংগৃহীত

ঈদুল আজহার ছুটি শেষে সোমবার (১ জুন) থেকে খুলছে সরকারি ও বেসরকারি অফিস। কর্মদিবস শুরুর আগে রোববার (৩১ মে) থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তবে মানুষের চাপ বাড়লেও এখনো রাজধানীর প্রবেশপথ কিংবা মহাসড়কে বড় ধরনের যানজট দেখা যায়নি।

রাজধানীর কমলাপুর রেলস্টেশন, যাত্রাবাড়ী, গাবতলী ও সায়েদাবাদ এলাকায় ঢাকামুখী যাত্রীদের মাঝারি চাপ লক্ষ্য করা গেছে। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও ব্যক্তিগত যানবাহনে মানুষ ঢাকায় ফিরলেও যানবাহন সংকটের কারণে কিছু যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

সোমবার ভোর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন একের পর এক কমলাপুর স্টেশনে পৌঁছাতে থাকে। তবে উত্তরবঙ্গগামী কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা দেরিতে ঢাকায় পৌঁছায়। এর মধ্যে রংপুর এক্সপ্রেস প্রায় এক ঘণ্টা দেরিতে এবং নীলসাগর, কুড়িগ্রাম ও পঞ্চগড় এক্সপ্রেস প্রায় আধা ঘণ্টা দেরিতে আসে। একইভাবে নেত্রকোনা, জামালপুর ও ময়মনসিংহ অঞ্চলের কয়েকটি ট্রেনও বিলম্বে পৌঁছায় বলে যাত্রীরা জানান।

রেলওয়ে সূত্র জানায়, রোববার বিভিন্ন গন্তব্য থেকে মোট ৬৬টি ট্রেন ঢাকায় পৌঁছেছে। এর মধ্যে ৪৩টি আন্তঃনগর এবং ২৩টি লোকাল, মেইল ও কমিউটার ট্রেন ছিল।

আরো পড়ুন : ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

ঢাকার রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, ঢাকায় মানুষের আগমন শুরু হয়েছে। তবে এখনো অনেকেই পরিবারসহ ফেরেননি। কিছু ট্রেন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা দেরিতে এলেও বড় কোনো সমস্যা হয়নি বলে তিনি জানান।

অন্যদিকে বিমানবন্দর সড়কসহ রাজধানীর বিভিন্ন প্রবেশপথে ঢাকামুখী মানুষের সংখ্যা বাড়লেও যানচাপ তুলনামূলকভাবে স্বাভাবিক রয়েছে। যাত্রাবাড়ী, গাবতলী ও সায়েদাবাদ এলাকায় গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির চলাচলও বেড়েছে।

পুলিশ ও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এখনো অনেক পোশাক শ্রমিক ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ঢাকায় ফেরেননি। আগামী এক-দুদিনের মধ্যে তাদের ফেরার চাপ আরও বাড়তে পারে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল

রামিসা হত্যা সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল

লিবিয়া থেকে ফিরলেন আরো ১৭৪ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরলেন আরো ১৭৪ বাংলাদেশি

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে হতে পারে ৬০ কিমি বেগে ঝড়

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে হতে পারে ৬০ কিমি বেগে ঝড়

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল-জলকামান

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল-জলকামান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App