×

রাজধানী

বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১১ পিএম

বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা

ছবি : সংগৃহীত

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে বায়ুদূষণে বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা ৩৩২ স্কোর নিয়ে প্রথম স্থানে অবস্থান করছে।

তালিকায় ঢাকার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যেখানে স্কোর ২৬৬। ভারতের রাজধানী দিল্লি ২৩৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। এরপরের অবস্থানগুলো হলো কলকাতা, মিয়ানমারের ইয়াঙ্গুন, আরব আমিরাতের দুবাই এবং আফগানিস্তানের কাবুল।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের মান অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ হলে তা ভালো, ৫১–১০০ হলে মধ্যম, ১০১–১৫০ হলে সতর্কতামূলক, ১৫১–২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১–৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর, আর ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ঢাকা ৩৩২ স্কোরসহ চরম অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

একিউআই’র তথ্য অনুযায়ী, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণের কারণে প্রায় ৭০ লাখ মানুষ প্রাণ হারান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লজ্জার রেকর্ড গড়লেন অভিষেক শর্মা

লজ্জার রেকর্ড গড়লেন অভিষেক শর্মা

লাঠিখেলার ঝংকারে নতুন বছরকে বরণ

চরভদ্রাসনে বৈশাখী আমেজ লাঠিখেলার ঝংকারে নতুন বছরকে বরণ

হাজারো কণ্ঠে বর্ষবরণ, নেতৃত্বে রেজওয়ানা চৌধুরী বন্যা

হাজারো কণ্ঠে বর্ষবরণ, নেতৃত্বে রেজওয়ানা চৌধুরী বন্যা

লিভারপুল ও বার্সেলোনার অসাধ্য সাধনের লড়াই

চ্যাম্পিয়ন্স লিগ লিভারপুল ও বার্সেলোনার অসাধ্য সাধনের লড়াই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App