×

বলিউড

মাকে নিয়ে আবেগঘন পোস্ট অমিতাভ বচ্চনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পিএম

মাকে নিয়ে আবেগঘন পোস্ট অমিতাভ বচ্চনের

অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই দারুণ সক্রিয় বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। জীবনের খুঁটিনাটি থেকে শুরু করে গভীর উপলব্ধি, সবই তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। এবার মাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি।

অমিতাভ লিখেছেন, “আমরা অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি এবং তা নিয়ে অযথা দুশ্চিন্তা করি। অথচ দৃষ্টিভঙ্গিতে সামান্য পরিবর্তন আনলেই বা সহজ কোনো সমাধান খুঁজে নিলেই অনেক জটিলতা মিটে যেতে পারে।”

তিনি মনে করেন, যে বিষয়গুলো দিনের পর দিন মানুষকে অস্বস্তিতে রাখে, সেগুলোই ছোট্ট পরিবর্তনে সহজ হয়ে যায়। তখন নিজের কাছেই প্রশ্ন জাগে, এইটুকু বিষয়ের জন্য এত চিন্তার আদৌ প্রয়োজন ছিল কি না।

শৈশবের স্মৃতিচারণ করে অমিতাভ জানান, জীবনের কঠিন সময়ে তার মা তেজি বচ্চন ছিলেন সবচেয়ে বড় ভরসা। কখনো মমতার স্পর্শে, আবার কখনো অসাধারণ কোনো উপায়ে তিনি মুহূর্তেই সব অস্বস্তি দূর করে দিতেন। মায়ের সেই ছোট ছোট যত্নই তাকে গভীর আশ্বাস দিত, যা আজও তাকে পথ দেখায়।

আরো পড়ুন : ফের মা-বাবা হচ্ছেন দীপিকা-রণবীর

আবেগপ্রবণ হয়ে তিনি স্বীকার করেন, মা শারীরিকভাবে আর পাশে নেই, কিন্তু তার উপস্থিতি তিনি প্রতিনিয়ত অনুভব করেন। অমিতাভ বলেন, “মা নেই ঠিকই, কিন্তু শুধু মনে মনে স্মরণ করলেই যেন সেই শান্তি ফিরে আসে। মনে হয়, দূরে থেকেও মা আজও আমাকে আগলে রেখেছেন।”

উল্লেখ্য, এর আগেও অমিতাভ তার সফলতার পেছনে মায়ের অবদানের কথা তুলে ধরেছিলেন। ২০১৮ সালের এক ব্লগে তিনি লিখেছিলেন, তার অভিনেতা হওয়ার পেছনে মূল অনুপ্রেরণা ছিলেন তার মা তেজি বচ্চন। ছোটবেলা থেকেই গান, নাচ ও নাটকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তিনি অমিতাভকে শিল্পজগতের পথে এগিয়ে দিয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App