×

বলিউড

ফের মা-বাবা হচ্ছেন দীপিকা-রণবীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০১:০৫ পিএম

ফের মা-বাবা হচ্ছেন দীপিকা-রণবীর

ছবি : সংগৃহীত

বি-টাউনে এলো নতুন সুখবর! বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং দম্পতি এখন তাদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। রোববার (১৯ এপ্রিল) সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে এই আনন্দঘন খবরটি ভাগ করে নেন তারা।

ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্ট শেয়ার করেন দীপিকা ও রণবীর। সেই পোস্টে দেখা যায়, তাদের প্রথম সন্তান দুয়াকে একটি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে ধরে থাকতে।

এই সুখবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে। ভক্ত-অনুরাগীরা মুহূর্তেই ভিড় করেন তাদের পোস্টে এবং নানা মন্তব্যে ভালোবাসা জানান।

আরো পড়ুন : ১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি

একজন লিখেছেন, “বাহ, দ্বিতীয় সন্তান আসছে...!”—এছাড়াও অসংখ্য ভক্ত হার্ট ও লাভ ইমোজি দিয়ে তাদের অভিনন্দন জানিয়েছেন।

এর আগে, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর এই দম্পতির ঘর আলো করে জন্ম নেয় তাদের প্রথম কন্যা সন্তান দুয়া।

দীপিকা ও রণবীরের সম্পর্কের সূচনা হয় ২০১৩ সালে ‘গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার শুটিং সেটে। কয়েক বছর প্রেমের পর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। বর্তমানে পেশাগত জীবনেও এই তারকা দম্পতি ব্যস্ত সময় পার করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App