×

বরিশাল

বরিশালে এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

Icon

এম.কে. রানা, বরিশাল থেকে

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৩:২৩ পিএম

বরিশালে এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

ছবি: কাগজ প্রতিবেদক

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সংঘবদ্ধ হামলা ও হত্যা চেষ্টার মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ মার্চ) মধ্যরাতে গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কান্ডপাশা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মনির আকন নামে ওই আসামিকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মনির আকন বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের চর হোগলপাতিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত সরোয়ার আকনের ছেলে বলে জানা গেছে। 

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সংঘটিত একটি সংঘবদ্ধ হামলা, মারধর এবং গুরুতর আহত করার ঘটনায় দায়ের করা মামলায় তাকে প্রধান আসামিদের একজন হিসেবে চিহ্নিত করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর রাতেই মনির আকনকে বাবুগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে বৃহস্পতিবার তাকে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হয়েছে।

বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। তিনি বলেন, “ঘটনার সঙ্গে জড়িত একজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

মামলার বাদী জাবের হোসেন জানান, গত ১৩ নভেম্বর ২০২৫ তারিখে তার পিতা গোলাম কবির আকনকে হত্যার উদ্দেশ্যে মনির আকন ও তার সহযোগীরা হামলা চালায়। ওই ঘটনায় তার পিতা গুরুতর আহত হন বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, মামলার অন্যান্য আসামিরা এখনও পলাতক রয়েছে। তবে আসামির আত্মীয়স্বজনের সহযোগিতায় প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পঞ্চগড়ে জাতীয় সড়কে বিআরটিএর অভিযান

পঞ্চগড়ে জাতীয় সড়কে বিআরটিএর অভিযান

২৬ মার্চ ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন

ডিএমপির ট্রাফিক নির্দেশনা ২৬ মার্চ ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন

স্বাধীনতার দিবসে বিশেষ ম্যাচ, মাঠে নামছেন আশরাফুল-নাফিসরা

স্বাধীনতার দিবসে বিশেষ ম্যাচ, মাঠে নামছেন আশরাফুল-নাফিসরা

ছোট ভাইকে গুলি করে হত্যা করলেন সাবেক এমপি প্রার্থী

ছোট ভাইকে গুলি করে হত্যা করলেন সাবেক এমপি প্রার্থী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App