×

বলিউড

বান্ধবীকে নিয়ে কেক কাটলেন আমির খান, সঙ্গে প্রাক্তন দুই স্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৩:১২ পিএম

বান্ধবীকে নিয়ে কেক কাটলেন আমির খান, সঙ্গে প্রাক্তন দুই স্ত্রী

ছবি : সংগৃহীত

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খানের ৬১তম জন্মদিন ঘরোয়া আয়োজনে উদ্‌যাপন করা হয়েছে। গত শনিবার (১৪ মার্চ) জাঁকজমকপূর্ণ কোনো পার্টি ছাড়াই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নিজের বিশেষ দিনটি উদ্‌যাপন করেন তিনি। এই আয়োজনেই উপস্থিত ছিলেন তার আলোচিত প্রেমিকা গৌরী স্প্রাট। পাশাপাশি উপস্থিত ছিলেন আমিরের দুই সাবেক স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাও এবং তাদের সন্তানরাও।

জন্মদিনের আয়োজনে শুরু থেকেই আমিরের পাশে ছিলেন বান্ধবী গৌরী স্প্রাট। গত বছরের জন্মদিনে গৌরীকে সবার সঙ্গে প্রথম পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি। এবারের উদ্‌যাপনেও তাদের ঘনিষ্ঠতা ও রসায়ন নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে।

একটি ভিডিওতে দেখা যায়, কেক কাটার পর আমির নিজের হাতে গৌরীর মুখে কেক তুলে দিচ্ছেন। এ সময় তার দুই সাবেক স্ত্রী কিরণ রাও ও রীনা দত্তকেও বেশ আনন্দঘন পরিবেশে দেখা যায়। অনুষ্ঠান শেষে কিরণ রাওকে আমির ও গৌরীর সঙ্গে একই গাড়িতে করে বিদায় নিতেও দেখা গেছে।

বাবার জন্মদিনে উপস্থিত ছিলেন আমির খানের তিন সন্তান—জুনায়েদ, আজাদ ও ইরা খান। মেয়ে ইরাকে মজার ছলে বাবার মুখে কেক মাখিয়ে দিতে দেখা যায়। এ আয়োজনে বলিউড তারকা ভিকি কৌশল, রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা এবং প্রযোজক রিতেশ সিদ্ধাওয়ানিও আমিরকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন।

এদিকে বর্তমানে আমির খান তার বড় ছেলে জুনায়েদ খানের প্রথম সিনেমা ‘এক দিন’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী ১ মে মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমায় জুনায়েদের বিপরীতে অভিনয় করেছেন সাই পল্লবী। পাশাপাশি প্রযোজক হিসেবে ‘লাহোর ১৯৪৭’ নামের আরেকটি সিনেমার কাজও এগিয়ে নিচ্ছেন তিনি। সানি দেওল অভিনীত এই ছবিটি আগামী ১৩ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝড়ের কবলে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে আটকা লঞ্চ

ঝড়ের কবলে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে আটকা লঞ্চ

ঢাকা-বরিশাল মহাসড়ক প্রশস্তকরণের আশ্বাস সেতুমন্ত্রীর

ঢাকা-বরিশাল মহাসড়ক প্রশস্তকরণের আশ্বাস সেতুমন্ত্রীর

৭ মার্চের ভাষণ: ইতিহাস, স্মৃতি ও বর্তমানের প্রশ্ন

৭ মার্চের ভাষণ: ইতিহাস, স্মৃতি ও বর্তমানের প্রশ্ন

রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App