×

বলিউড

আমাদের দুজনেরই মেডেল প্রাপ্য, দাম্পত্য নিয়ে কাজল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৩ পিএম

আমাদের দুজনেরই মেডেল প্রাপ্য, দাম্পত্য নিয়ে কাজল

ছবি : সংগৃহীত

দীর্ঘ আড়াই দশকেরও বেশি সময়ের দাম্পত্য জীবন নিয়ে মজার মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী কাজল। রসিকতায় ভরপুর এক বার্তায় তিনি জানিয়েছেন, এত বছর একসঙ্গে পথচলার জন্য তাদের দুজনেরই একটি করে মেডেল ও ট্রফি প্রাপ্য।

দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কাজল এক বিরল মুহূর্তের কথা উল্লেখ করে বলেন, এক বিরল মুহূর্তে আমরা দুজনেই একমত হয়েছি যে আমাদের দুজনেরই একটি মেডেল আর একটি ট্রফি প্রাপ্য!

গত ২৪ ফেব্রুয়ারি ছিল কাজল ও অজয় দেবগণের ২৭তম বিবাহবার্ষিকী। এ উপলক্ষে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করে দীর্ঘ পথচলার স্মৃতিকে তুলে ধরেন তিনি।

বলিউডে ‘ভালো’ দম্পতি হিসেবে পরিচিত এই তারকা জুটি বহুবার প্রকাশ্যে জানিয়েছেন, তাদের দাম্পত্য রসায়ন পর্দার মতোই উজ্জ্বল। ১৯৯৫ সালে হালচাল সিনেমার শুটিং সেটে প্রথম দেখা হয় তাদের। সেখান থেকেই শুরু বন্ধুত্ব, যা পরে রূপ নেয় প্রেমে।

আরো পড়ুন : গুঞ্জনের অবসান: ভাইরাল ক্লিপ নিয়ে ব্যাখ্যা দিলেন হিবা বুখারী

তবে শুরুটা খুব মসৃণ ছিল না। সম্প্রতি মা সিনেমার প্রচারে প্রথম দেখার স্মৃতিচারণ করতে গিয়ে কাজল বলেন, প্রথম দেখায় অজয়কে তার খুব একটা মনে ধরেনি। তিনি অবাক হতেন, কীভাবে একজন মানুষ এত চুপচাপ থাকতে পারেন!

‘হালচাল’-এর শুটিংয়ের দিনগুলোর কথা উল্লেখ করে কাজল বলেন, “ও খুব শান্ত, চুপচাপ মানুষ ছিল। এখনও আছে। কথা কম বলত। সেটের বাইরেও চুপচাপ থাকত। আমরা ৮-১০ ঘণ্টা সেটে বসে থাকতাম। আমরা কথা বলিনি—হাই, হ্যালো, কেমন আছেন? কথা না বলে চলবে কী করে?

তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে ভালোবাসা গড়ে ওঠে। দীর্ঘ প্রেমপর্বের পর ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দুই তারকা। তাদের সংসারে রয়েছে দুই সন্তান, নিসা ও যুগ।

স্ত্রী হিসেবে কাজলকে ‘একদম পারফেক্ট’ বলে মূল্যায়ন করেছেন অজয়। এক সাক্ষাৎকারে সম্পর্কের ভিত্তি নিয়ে তিনি বলেন, সম্পর্কের ক্ষেত্রে স্পেস দেওয়া খুব জরুরি। আমরা একে অপরকে ব্যক্তিগত স্পেস দিই। এটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আমাদের প্রত্যেকেরই আলাদা একটা জগৎ আছে।

কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন দুজন। অজয় দেবগনকে সর্বশেষ দেখা গেছে দে দে পেয়ার দে ২ সিনেমায়। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন ছবি ডামাল ৪। অন্যদিকে কাজলের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা সারজমিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App