×

বলিউড

বিচ্ছেদের পরও প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব অটুট যেসব বলিউড তারকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম

বিচ্ছেদের পরও প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব অটুট যেসব বলিউড তারকার

ছবি : সংগৃহীত

প্রেম ভাঙলেই কি সম্পর্কের সব দরজা বন্ধ হয়ে যায়? বিচ্ছেদ মানেই কি তিক্ততা বা শত্রুতা? বাস্তব বলছে, এমন কোনও বাঁধাধরা নিয়ম নেই। সম্পর্কের রূপ বদলালেও পারস্পরিক সম্মান, সৌজন্য ও বন্ধুত্ব টিকে থাকতে পারে। বলিউডে এমন একাধিক উদাহরণ রয়েছে, যেখানে প্রেম বা দাম্পত্য শেষ হলেও মানবিক সম্পর্ক অটুট থেকেছে।

আলো, ক্যামেরা ও গসিপের ভিড়েও কিছু তারকা দেখিয়েছেন, ‘প্রাক্তন’ শব্দটি কাগজে-কলমে সীমাবদ্ধ থাকতে পারে, বাস্তবে নয়। জেনে নেওয়া যাক সেসব তারকাদের।

হৃতিক রোশন ও সুজান খান

কম বয়সের প্রেম থেকে শুরু করে ‘পাওয়ার কাপল’ হিসেবে খ্যাতি, দীর্ঘ পথচলার পর ১৪ বছরের দাম্পত্যে ইতি টানেন হৃতিক ও সুজান। তবে বিচ্ছেদের পরও সন্তানদের জন্য এবং পারিবারিক মুহূর্তে তাঁদের একসঙ্গে দেখা যায়। পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে নতুন সম্পর্কের সংজ্ঞা তৈরি করেছেন তাঁরা। এমনকি একে অপরের বর্তমান সঙ্গীর সঙ্গেও স্বচ্ছন্দে সময় কাটান, যা নজিরবিহীন বলেই মনে করেন অনেকে।

রণবীর কপূর ও দীপিকা পাড়ুকোন

বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দীপিকা, এমন কথাও তিনি নিজেই স্বীকার করেছেন। সম্পর্ক ভাঙার পর দীর্ঘ সময় দূরত্ব বজায় থাকলেও পরবর্তীতে দু’জনেই জানিয়েছেন, সেই অভিজ্ঞতা তাঁদের আরো পরিণত করেছে। পরবর্তী সময়ে একসঙ্গে ছবিতে অভিনয় করে স্বাভাবিক বন্ধুত্বের বার্তা দিয়েছেন তাঁরা। একে অপরের বর্তমান জীবনকে সম্মান করাও শিখেছেন।

আরো পড়ুন : যে কারণে ভারত ছেড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া

আমির খান ও কিরণ রাও

হঠাৎ বিবাহবিচ্ছেদের ঘোষণা করে জানিয়েছিলেন, স্বামী-স্ত্রী না হলেও বন্ধু থাকবেন। বিচ্ছেদের পরও বহুবার তাঁদের ক্যামেরার সামনে বন্ধুর মতো দেখা গেছে। সন্তান আজ়াদকে সুস্থ পরিবেশে বড় করার চেষ্টা করছেন দু’জনে মিলে। শুধু তাই নয়, পেশাগত ক্ষেত্রেও সহকর্মী হিসেবে কাজ করে চলেছেন। নিজেদের এখনও একই বৃহৎ পরিবারের অংশ হিসেবেই পরিচয় দেন তাঁরা।

অনুরাগ কশ্যপ ও কল্কি কেঁকলার

দু’বছরের মাথায় আলাদা হয়ে যান অনুরাগ ও কল্কি। পরে আইনি বিচ্ছেদও হয়। তবে জীবনের নানা পর্যায়ে একে অপরের পাশে থেকেছেন। সাক্ষাৎকারে অনুরাগ বহুবার বলেছেন, তাঁদের বন্ধুত্ব অটুট। বিচ্ছেদের পরও পরস্পরের পেশাদারিত্ব ও প্রতিভার প্রশংসা করেছেন তাঁরা।

ফারহান আখতার ও অধুনা ভবানী

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই আলাদা হয়েছিলেন ফারহান ও অধুনা। দুই সন্তানের লালনে যৌথ দায়িত্ব পালন করছেন তাঁরা। জীবনে নতুন সম্পর্ক এলেও পারস্পরিক সম্মান অটুট। ফারহানের দ্বিতীয় বিয়েতে নিজে উপস্থিত না থাকলেও দুই মেয়েকে সাজিয়ে পাঠিয়েছিলেন অধুনা, যা তাঁদের সৌহার্দ্যের প্রমাণ হিসেবে আলোচিত হয়েছিল।

তবে সব সম্পর্কের পরিণতি এক রকম হয় না। কোথাও অতীতের তিক্ততা এতটাই গভীর থাকে যে দূরত্ব বজায় রাখাই শ্রেয়। গার্হস্থ্য হিংসা, মানসিক হেনস্থা বা প্রতারণার মতো গুরুতর কারণ যদি বিচ্ছেদের পেছনে থাকে, তবে আলাদা থাকাই অনেক সময় সুস্থ সিদ্ধান্ত হতে পারে।

তবু বলিউডের এই উদাহরণগুলো প্রমাণ করে, সম্পর্কের রং বদলাতে পারে, কিন্তু মানবিকতা ও সম্মান থাকলে বন্ধুত্ব টিকে থাকাও অসম্ভব নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়া থেকে ভারতের তেল আমদানি বেড়েছে ৯০ শতাংশ

রাশিয়া থেকে ভারতের তেল আমদানি বেড়েছে ৯০ শতাংশ

জোড়া গোলে রোনালদোর রাজকীয় প্রত্যাবর্তন

জোড়া গোলে রোনালদোর রাজকীয় প্রত্যাবর্তন

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব যেভাবে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব যেভাবে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App