×

বলিউড

যে কারণে ভারত ছেড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫০ এএম

যে কারণে ভারত ছেড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া। ছবি : সংগৃহীত

দশকের পর দশক বলিউডের সাফল্যের সঙ্গে কাজ করার পর হঠাৎ করেই কেন মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান প্রিয়াঙ্কা চোপড়া, এ প্রশ্ন দীর্ঘদিন ধরেই ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সিদ্ধান্তের পেছনের কারণ তুলে ধরেছেন অভিনেত্রী নিজেই।

সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, বলিউডে কাজের ক্ষেত্র ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছিল এবং ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ রাজনীতির কারণে তিনি নিজেকে অনেকটাই ‘কোণঠাসা’ অনুভব করছিলেন। তিনি জানান, অভিনয়ে নিজেকে প্রমাণ করার প্রবল আগ্রহ থাকলেও প্রত্যাশিত সুযোগ পাচ্ছিলেন না। তিনি বলেন, ধীরে ধীরে তাকে একঘরে করে ফেলা হচ্ছিল, কাজের পরিধি কমে আসছিল এবং এক ধরনের শূন্যতা তৈরি হচ্ছিল। সেই পরিস্থিতিতেই নতুন গন্তব্যের সন্ধান করার সিদ্ধান্ত নেন তিনি।

আরো পড়ুন : ফিটনেসের গোপন রহস্য জানালেন রানী মুখার্জী

বলিউড থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে নতুন করে ক্যারিয়ার গড়ার পথ সহজ ছিল না। ৩০ বছর বয়সে সম্পূর্ণ ভিন্ন পরিসরে যাত্রা শুরু করেন প্রিয়াঙ্কা। শুরুতে সংগীত জগতে কাজ করার চেষ্টা করেন, এরপর মার্কিন টেলিভিশন সিরিজ কোয়ান্টিকোতে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান। বর্তমানে তিনি হলিউডের অন্যতম প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন।

ব্যক্তিগত জীবনেও এসেছে বড় পরিবর্তন। ২০১৮ সালে মার্কিন পপ তারকা নিক জোনাসকে বিয়ে করে যুক্তরাষ্ট্রেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন প্রিয়াঙ্কা। বলিউডে তাকে সর্বশেষ দেখা গেছে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত দ্য স্কাই ইজ পিঙ্ক ছবিতে। দীর্ঘ বিরতির পর আবারও ভারতীয় প্রজেক্টে যুক্ত হওয়ার আভাস দিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, ‘বারাণসী’ নামের একটি চলচ্চিত্রে তাকে দেখা যেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়া থেকে ভারতের তেল আমদানি বেড়েছে ৯০ শতাংশ

রাশিয়া থেকে ভারতের তেল আমদানি বেড়েছে ৯০ শতাংশ

জোড়া গোলে রোনালদোর রাজকীয় প্রত্যাবর্তন

জোড়া গোলে রোনালদোর রাজকীয় প্রত্যাবর্তন

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব যেভাবে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব যেভাবে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App