×

বিএনপি

বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১২:২২ পিএম

বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

শনিবার (৯ মে) সকালে ১০টা ৪৫ মিনিটে কেআইবি মিলনায়তনে প্রবেশ করেন তিনি।

দলীয় সূত্র জানায়, বিএনপি, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে আয়োজিত এ মতবিনিময় সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম, আগামী দিনের রাজনৈতিক কৌশল এবং সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সভাস্থলে সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

মতবিনিময় সভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে সরকার’

‘গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে সরকার’

ওয়াকিমুলের বানানো গাড়িতে চড়লেন প্রধানমন্ত্রী

ওয়াকিমুলের বানানো গাড়িতে চড়লেন প্রধানমন্ত্রী

টানা ৫ দিন সারাদেশে ঝোড়োবৃষ্টির আভাস

টানা ৫ দিন সারাদেশে ঝোড়োবৃষ্টির আভাস

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App