×

বিএনপি

ফলাফল যাই হোক মেনে নেবে বিএনপি: মির্জা ফখরুল

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৭ পিএম

ফলাফল যাই হোক মেনে নেবে বিএনপি: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন , এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো। এই নির্বাচনে ফলাফল যাই হোক, বিএনপি তা স্বাগত জানাবে এবং মেনে নেবে। তবে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বিএনপি এই নির্বাচনে ভূমিধস বিজয় পাবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 মির্জা ফখরুল ইসলাম বলেন, আসন্ন নির্বাচনে কোনো ধরনের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর সম্ভাবনা দেখছি না। আমাদের লক্ষ্য গণতান্ত্রিক উত্তরণ, এ নির্বাচন গণতান্ত্রিক পরিবেশে যাওয়ার দুয়ার-এ কথা জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সতর্কতার সাথে কাজ করছে। আশাবাদি, নির্বাচন ভালো হবে।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে প্রথম দিকে কিছু ঘটনা ঘটেছে। পরে সবাই সংযত হয়েছেন, এখন ভালো। বিএনপি সব নির্বাচনকে গুরুত্ব দেয় এবং সেভাবে আমরা প্রচারণা চালিয়েছি। নির্বাচন নিয়ে অনেক উদ্বেগ ছিলো তা কাটিয়ে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো। সুষ্ঠু নির্বাচন হলে ভূমিধস বিজয় পাবে দল।

মতবিনিময় সভায় তিনি অভিযোগ করেন, জামায়াত কৌশল করে অপপ্রচার চালাচ্ছে। এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হতে তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান। 

নতুন দল আত্মপ্রকাশ করলে আওয়াজ বেশি হয় এবং জামায়াত কৌশলী দল, নানা কৌশলে মানুষকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করে বলেও অভিমত প্রকাশ করেন তিনি। যতোটা না ঘটনা ঘটে গণমাধ্যম তার চেয়েও বেশি ঘটিয়ে দেয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক মত থাকতে পারে কিন্তু তারা নিয়ম মেনে দায়িত্ব পালন করবেনে এমনটা আশা প্রকাশ করেন।

 


 

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এএইউবি’র হাত ধরে মহাকাশ জয়ের স্বপ্ন দেখছে উত্তরের শিক্ষার্থীরা

এএইউবি’র হাত ধরে মহাকাশ জয়ের স্বপ্ন দেখছে উত্তরের শিক্ষার্থীরা

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহারের ঘোষণা যুক্তরাষ্ট্রের

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহারের ঘোষণা যুক্তরাষ্ট্রের

গণঅধিকার থেকে এনসিপিতে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান

গণঅধিকার থেকে এনসিপিতে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান

৫ মে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে

হেফাজতে ইসলাম ৫ মে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App