×

খেলা

ডিপিএলে ড্রেসিংরুমে ফোন নিষিদ্ধ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ১০:১৮ পিএম

ডিপিএলে ড্রেসিংরুমে ফোন নিষিদ্ধ

ছবি- সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) আসন্ন মৌসুমে দুর্নীতি ও অনিয়ম রোধে ক্রিকেটার এবং সংশ্লিষ্টদের জন্য ড্রেসিংরুমে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে বিসিবি। শনিবার (২ মে) মিরপুরে এক সংবাদ সম্মেলনে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল জানান, মাঠে প্রবেশের পরপরই সবাইকে ফোন জমা দিতে হবে।

আগামী সোমবার (৪ মে) থেকে শুরু হতে যাওয়া ২০২৫-২৬ মৌসুমের ডিপিএল চলবে ১১ জুন পর্যন্ত। ক্রিকেটের স্বচ্ছতা বজায় রাখতে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করতেই এই কঠোর নিয়ম জারি করা হয়েছে। কমিটির দায়িত্ব নেওয়ার পর স্থবির হয়ে পড়া ঘরোয়া ক্রিকেট মাঠে ফেরানোই বড় চ্যালেঞ্জ ছিল বলে মন্তব্য করেন বিসিবি প্রধান।

তামিম ইকবাল বলেন,'ঢাকা লিগে এবার কেউ ড্রেসিংরুমে ফোন ব্যবহার করতে পারবে না। মাঠে ঢুকেই ফোন জমা দিতে হবে।' তিনি আরও জানান, বিসিবির নতুন কমিটির প্রধান লক্ষ্য ছিল ঘরোয়া প্রতিযোগিতাগুলো দ্রুত আয়োজন করা। সেই লক্ষ্যেই ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) ও বোর্ড সমন্বয় করে কাজ করেছে।

লিগের শৃঙ্খলার পাশাপাশি ক্লাবগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর জোর দিয়েছেন তামিম। তিনি বলেন,'দায়িত্ব নেওয়ার পরপরই ক্লাবগুলোকে ডেকে কথা বলা হয়েছে। তাদের আস্থা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে এবার সবকিছু নিয়মমাফিক হবে।' প্রতিটি ক্লাবকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি আশ্বস্ত করেন যে, অতীতে ঘটে যাওয়া কোনো অনিয়ম বা জটিলতা যেন এবার না ঘটে, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আলিম পরীক্ষা ২ জুলাই শুরু, মানতে হবে যেসব নির্দেশনা

আলিম পরীক্ষা ২ জুলাই শুরু, মানতে হবে যেসব নির্দেশনা

‘হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সহযোগিতা তহবিল বাড়াচ্ছে সরকার’

‘হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সহযোগিতা তহবিল বাড়াচ্ছে সরকার’

এএইউবি’র হাত ধরে মহাকাশ জয়ের স্বপ্ন দেখছে উত্তরের শিক্ষার্থীরা

এএইউবি’র হাত ধরে মহাকাশ জয়ের স্বপ্ন দেখছে উত্তরের শিক্ষার্থীরা

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহারের ঘোষণা যুক্তরাষ্ট্রের

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহারের ঘোষণা যুক্তরাষ্ট্রের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App