×

বিএনপি

রাজশাহীতে পৌঁছেছেন তারেক রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০২:১৮ পিএম

রাজশাহীতে পৌঁছেছেন তারেক রহমান

ছবি : সংগৃহীত

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত জনসভায় যোগ দিতে রাজশাহীতে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টা ১৮ মিনিটে ঢাকার একটি বিশেষ ফ্লাইটে তিনি রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে সড়কপথে তিনি রাজশাহী শহরের উদ্দেশে রওনা হন।

দলীয় সূত্র জানায়, দুপুর দেড়টায় তারেক রহমান হজরত শাহ মখদুম (রহ.)-এর পবিত্র মাজার জিয়ারত করবেন। এরপর দুপুর ২টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এই জনসভায় রাজশাহী জেলা ও মহানগরের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার নেতাকর্মীরা অংশ নেন।

রাজশাহীর কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৫টায় নওগাঁর এটিএম মাঠে আরেকটি নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। ওই জনসভায় জয়পুরহাট জেলার নেতাকর্মীরাও অংশ নেবেন। সেখান থেকে তিনি সড়কপথে নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা হবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়ার আলফাতুন্নেসা খেলার মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি। পরে রাত সাড়ে ৮টায় রাতযাপনের জন্য হোটেল নাজ গার্ডেনে অবস্থান করবেন।

এর আগে বৃহস্পতিবার সকালে কোরআন তিলাওয়াতের মাধ্যমে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিএনপির নির্বাচনী জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন থানা ও উপজেলা ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর জেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। মানুষের ঢলে পুরো মাদ্রাসা ময়দান ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সকাল থেকেই রাজশাহী নগরের বিভিন্ন ওয়ার্ড, থানা ও উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে মাঠে প্রবেশ করেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সংসদ সদস্য প্রার্থীদের বড় বহর মাঠে প্রবেশ করলে নেতাকর্মীদের উচ্ছ্বাস আরো বেড়ে যায়।

বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে সমাবেশস্থলের আশপাশের সড়কে যান চলাচল সীমিত হয়ে পড়ে। অনেক তরুণকে প্রিয় নেতাকে এক নজর দেখার আশায় গাছ, উঁচু দেয়াল ও বিভিন্ন স্থাপনার ওপর উঠে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তরুণ, যুবক ও বৃদ্ধ—সব বয়সী মানুষের উপস্থিতিতে মাদ্রাসা ময়দান পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে।

সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মাঠ ও আশপাশের এলাকায় পুলিশ, র‍্যাব ও বিজিবিকে সতর্ক অবস্থানে দেখা গেছে। সভামঞ্চের সামনে এবং গুরুত্বপূর্ণ প্রবেশপথে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি আকাশে ড্রোন উড়িয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গরমে লাইনে দাঁড়িয়ে পাম্পে তেল নিয়ে ফেরার পথে কৃষাণীর মৃত্যু

গরমে লাইনে দাঁড়িয়ে পাম্পে তেল নিয়ে ফেরার পথে কৃষাণীর মৃত্যু

ক্রিকেট বোর্ডের নির্বাচন কবে, জানালেন তামিম

ক্রিকেট বোর্ডের নির্বাচন কবে, জানালেন তামিম

পিসিএ চুক্তির প্রাথমিক সই করলো বাংলাদেশ-ইইউ

পিসিএ চুক্তির প্রাথমিক সই করলো বাংলাদেশ-ইইউ

স্যানিটেশন প্রকল্পে ‘লুটপাট’, দুই বছরেও শেষ হয়নি কাজ

উন্নয়ন যেন ফাইলেই বন্দি স্যানিটেশন প্রকল্পে ‘লুটপাট’, দুই বছরেও শেষ হয়নি কাজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App