×

বিএনপি

প্রধান উপদেষ্টার ভাষণ

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণের পর তা পর্যালোচনা ও দলের পরবর্তী করণীয় নির্ধারণে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বৈঠকে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন, ‘জুলাই সনদ–২০২৫’ বাস্তবায়নে গণভোট আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে। তিনি আরো জানান, গণভোটে সংখ্যাগরিষ্ঠ ‘হ্যাঁ’ ভোট পাওয়া গেলে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে জাতীয় সংসদের ১০০ আসনের একটি উচ্চকক্ষ গঠন করা হবে।

আরো পড়ুন : জাতীয় নির্বাচনের দিনই গণভোট

প্রধান উপদেষ্টার এ ভাষণে উত্থাপিত বিভিন্ন প্রস্তাব ও কাঠামো নিয়ে বিএনপি তাদের আনুষ্ঠানিক অবস্থান নির্ধারণের জন্যই স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বলে জানিয়েছে দলটির সূত্র।

বিষয়টি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সন্ধ্যা ৭টায় আমাদের স্থায়ী কমিটির বৈঠক হবে। এরপর আমরা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাব।

এদিকে স্থায়ী কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্তটিকে আমরা আপাতত ইতিবাচকভাবে দেখছি। তবে প্রধান উপদেষ্টা যে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব এবং পরবর্তী সংসদের ১৮০ দিনের মধ্যে সংস্কার সম্পন্নের কথা বলেছেন, সে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে দলের অবস্থান নির্ধারণ করা হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়ের আগে  শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

ভারতের সুপ্রিম কোর্ট বিয়ের আগে শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App