×

বরিশাল

মন্ত্রীর আসার খবরে দৌড়ঝাঁপ, তবুও লুকানো গেল না অনিয়ম

Icon

এম.কে. রানা, বরিশাল

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৫:৩১ পিএম

মন্ত্রীর আসার খবরে দৌড়ঝাঁপ, তবুও লুকানো গেল না অনিয়ম

ছবি: সংগৃহীত

বরিশালের কয়েকটি গুরুত্বপূর্ণ হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

সোমবার (১১ মে) সকালে বরিশাল জেনারেল হাসপাতালে গিয়ে বিভিন্ন অনিয়ম দেখতে পান তিনি। এ সময় দায়িত্বে অনুপস্থিত থাকায় টেকনিশিয়ান কাম টিকিট কালেক্টর জসীম মাতুব্বরকে ক্লোজড করেন মন্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মলয় কৃষ্ণ বড়াল।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি ইশতাহারে সবার জন্য সু-স্বাস্থ্য নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছিল। সেই লক্ষ্যেই হাসপাতালগুলোর সেবার মান পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি জানান, বরিশাল জেনারেল হাসপাতালে একজন টিকিট কালেক্টরকে অনুপস্থিত পাওয়া গেছে। প্রথমে তাকে ক্লোজড করার সিদ্ধান্ত না থাকলেও পরে মিথ্যার আশ্রয় নেওয়ায় ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, হাসপাতালটিতে আউটডোরের চিকিৎসকদের দেরিতে আসার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া হাসপাতাল ঘিরে সক্রিয় দালালচক্র রোগীদের ভুল বুঝিয়ে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাচ্ছে। এসব দালালদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা এবং বাথরুমের নাজুক পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। আউটডোরে চিকিৎসক সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।

হাম পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, একসময় সরকারের কাছে প্রয়োজনীয় টিকা মজুত ছিল না, ফলে পরিস্থিতি মোকাবিলায় বেগ পেতে হয়েছে। বর্তমানে টিকার পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানান তিনি।

পরে স্বাস্থ্যমন্ত্রী নগরীর আমানতগঞ্জ শিশু হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে জেলা প্রশাসক খাইরুল আলম সুমনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নতুন নীতিমালা হচ্ছে

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নতুন নীতিমালা হচ্ছে

ট্রেনের ছাদ থেকে পড়ে দুই দিনে দুই যুবকের মৃত্যু

শ্রীমঙ্গল ট্রেনের ছাদ থেকে পড়ে দুই দিনে দুই যুবকের মৃত্যু

তিন বিভাগে মৌসুমি বায়ুর বিস্তার, বাড়বে বৃষ্টিপাত

তিন বিভাগে মৌসুমি বায়ুর বিস্তার, বাড়বে বৃষ্টিপাত

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App