×

বরিশাল

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

ঢাকা শহরে আমার কোনো বাড়ি নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৩ এএম

ঢাকা শহরে আমার কোনো বাড়ি নেই

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জানিয়েছেন, দীর্ঘ ক্যারিয়ারে ঢাকা শহরে তিনি নিজের কোনো বাড়ি করতে পারেননি, এখনো তিনি বাবার রেখে যাওয়া ফ্ল্যাটেই বসবাস করেন।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ভোলার তজুমদ্দিনে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজের ব্যক্তিগত জীবনের স্বচ্ছতা তুলে ধরে স্পিকার মেজর হাফিজ বলেন, ‘আমি পানিসম্পদ মন্ত্রী থাকাকালে সর্বপ্রথম তজুমদ্দিন শহর রক্ষা বাঁধ প্রকল্পে সিসি ব্লক দিয়েছি। আমরা কখনোই লুটপাট কিংবা দখলদারিত্বের রাজনীতি করিনি। তার প্রমাণ হলো, আজ এত বছর রাজনীতি করার পরও ঢাকা শহরে আমার নিজস্ব কোনো বাড়ি নেই; আমি এখনো আমার বাবার ফ্ল্যাটেই থাকি।’

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি নৈতিকতার পাঠ দিয়ে বলেন, ‘আওয়ামী লীগ গত দেড় দশকে সীমাহীন লুটপাট করেছে। আমরা যদি কোনো অপকর্ম করি, তবে সাধারণ মানুষ আমাদেরও তাদের মতোই ভাববে। সুতরাং কোনোভাবেই সেই মাফিয়া গোষ্ঠীর মতো হওয়া যাবে না। জনগণের সেবক হিসেবে আপনাদের কাজ করতে হবে।’

তজুমদ্দিন ও লালমোহনের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘স্পিকারের হয়তো প্রশাসনিক বিশাল কোনো ক্ষমতা নেই, কিন্তু এই পদের অনেক সম্মান আছে। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে সেই সম্মানের আসনে বসার সুযোগ করে দিয়েছেন। আমি স্পিকার হই আর যাই হই, দিনশেষে আমি আপনাদেরই সংসদ সদস্য।’

বিগত সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘এক সময় মাফিয়া গোষ্ঠী অপপ্রচার চালিয়েছিল যে আমি নাকি মনোনয়নই পাব না। কিন্তু এ দেশের মানুষ সেই মাফিয়া সরকারকে বিদায় করে দেশপ্রেমিকদের পথ সুগম করেছে। আমরা আর গুম-খুনের সেই অন্ধকার বাংলাদেশে ফিরে যেতে চাই না।’

সংবর্ধনা অনুষ্ঠানের আগে স্পিকার তজুমদ্দিন উপজেলা প্রশাসনের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি এলাকার স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের জনবল সংকট দ্রুত নিরসনের আশ্বাস দেন এবং এলাকার টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাজ্যে ৭৫ এমপির সমর্থনে ইসরায়েলবিরোধী প্রস্তাব

যুক্তরাজ্যে ৭৫ এমপির সমর্থনে ইসরায়েলবিরোধী প্রস্তাব

ইরান প্রসঙ্গে ট্রাম্পের সব দাবি ‘মিথ্যা’: গালিবাফ

ইরান প্রসঙ্গে ট্রাম্পের সব দাবি ‘মিথ্যা’: গালিবাফ

আইএমএফের ঋণ বিষয়ে দ্রুত সমাধানের আশা অর্থমন্ত্রীর

আইএমএফের ঋণ বিষয়ে দ্রুত সমাধানের আশা অর্থমন্ত্রীর

মুজিবনগর: স্বাধীনতার বৈধতা, নেতৃত্ব ও রাষ্ট্রগঠনের ভিত্তি

মুজিবনগর: স্বাধীনতার বৈধতা, নেতৃত্ব ও রাষ্ট্রগঠনের ভিত্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App