×

বরিশাল

গৌরনদীতে বালক-বালিকা অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৮:০৫ পিএম

গৌরনদীতে বালক-বালিকা অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ছবি: ভোরের কাগজ

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শ্লোগানকে ধারণ করে দেশব্যাপী তারুণ্যের উৎসব ২০২৫ পালনের অংশ হিসেবে সোমবার সকালে বরিশালের গৌরনদীতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা অনুর্ধ-১৭) শুভ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে গৌরনদী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার দাসের সভাপতিত্বে সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুনার্মেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আব্দুল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গৌরনদী সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, গৌরনদী উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সরিকল ইউপি চেয়ারম্যান মো. ফারুক মোল্লা, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলি উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাহউদ্দিন।

আরো পড়ুন: ভারতে যাওয়ার সময় ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী ও তার ভাই আটক

বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. ফখরুল আবেদীন তানভীর, মো. আবু রায়হান, জাতীয়তাবাদী ছাত্রদল গৌরনদী উপজেলা শাখার আহ্বায়ক মো. রুবেল গোমস্তা প্রমুখ।

উল্লেখ্য, গৌরনদী উপজেলা প্রশাসন টুর্নামেন্টটির আয়োজন করেছে। উপজেলার ৭টি ইউনিয়নের ৭টি টীম ও পৌরসভার ১টি টীম মিলে মোট ৮টি টীম এ টুর্নামেন্ট প্রতিযোগীতায় অংশ নেবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App