×

রাজনীতি

ভারতে যাওয়ার সময় ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী ও তার ভাই আটক

Icon

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৭:৩৮ পিএম

ভারতে যাওয়ার সময় ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী ও তার ভাই আটক

ছবি: ভোরের কাগজ

ভারতে যাওয়ার পথে বেনাপোলে আটক হয়েছে ঢাকা ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে। একইসঙ্গে তার ভাই ছাত্রলীগ নেতা সত্যজিত পান্ডেকেও আটক করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে তারা বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাড়ি দেয়ার সময় ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হয়।

পুলিশ জানিয়েছেন তাদের দু’জনের নামেই ঢাকা নিউ মার্কেট থানায় জুলাই-আগষ্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা রয়েছে। আটকরা হলো মাগুরা জেলা সদর থানার সাতদোহা গ্রামের স্বপন পান্ডের মেয়ে ও ছেলে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পরিদর্শক (ওসি টু) ইব্রাহিম আহম্মেদ আটকের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঢাকার নিউ মার্কেট থানায় তাদের বিরুদ্ধে মামলা থাকায় পাসপোর্ট এন্ট্রিতে ইমিগ্রেশন সফ্টওয়্যারে বাঁধা আসে। তখন তাদের সম্পর্কে বিস্তর তথ্য-উপাত্ত সংগ্রহ করে দুই ভাইবোনের বিরুদ্ধে মামলা থাকায় আটক করা হয়েছে। আটকদের বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ছবি: ভোরের কাগজ

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানিয়েছেন, তাদেরকে ঢাকার নিউ মার্কেট থানা পুলিশে হস্তান্তর করা হবে।

জানা যায়, এর আগে গত ১৫ ডিসেম্বর ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভা ও ১৪ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আরো পড়ুন: শেখ রেহানা ও তার সন্তানদের বিরুদ্ধে ৩ মামলা, সহযোগী শেখ হাসিনা

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App