×

এশিয়া

স্বর্ণের খনিতে দুর্ঘটনা, নিহত ৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৬ পিএম

স্বর্ণের খনিতে দুর্ঘটনা, নিহত ৭

ছবি : সংগৃহীত

চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের একটি স্বর্ণের খনিতে দুর্ঘটনায় সাতজন শ্রমিক নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির বরাতে এ তথ্য জানা গেছে। দুর্ঘটনার পর খনিটির মালিক প্রতিষ্ঠান ঝাওজিন মাইনিং ইন্ডাস্ট্রির শেয়ারের দর প্রায় ৬ শতাংশ কমে গেছে।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার খনির ভেতরে একটি কেজ বা লিফট দুর্ঘটনায় পড়লে হতাহতের ঘটনা ঘটে। সোমবার গভীর রাতে বিষয়টি প্রকাশ্যে আসে।

চীনের জরুরি ব্যবস্থাপনা বিভাগ ও জননিরাপত্তা বিভাগ যৌথভাবে দুর্ঘটনার কারণ তদন্ত করছে। একই সঙ্গে ঘটনাটি গোপন করার কোনো চেষ্টা হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

কোম্পানি রেজিস্ট্রি কিচাচার তথ্য অনুযায়ী, খনিটি চীনের অন্যতম শীর্ষ স্বর্ণ উৎপাদনকারী প্রতিষ্ঠান ঝাওজিন মাইনিং ইন্ডাস্ট্রির মালিকানাধীন। মঙ্গলবার জিএমটি সময় সকাল ৫টা ২৫ মিনিটে প্রতিষ্ঠানটির শেয়ার ৬ দশমিক ০১ শতাংশ দরপতনে লেনদেন হচ্ছিল। রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে কোম্পানির একজন কর্মকর্তা জানান, বিষয়টি তদন্তাধীন থাকায় তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চান না।

এদিকে, সোমবার আসন্ন চন্দ্র নববর্ষকে সামনে রেখে দুর্ঘটনা প্রতিরোধে বৈঠক করেছে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। বৈঠকে খনি, রাসায়নিক কারখানা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ শিল্পপ্রতিষ্ঠানে বিশেষ পরিদর্শন চালানোর ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য, একই দিনে উত্তর চীনের একটি বায়োটেক কোম্পানিতে বিস্ফোরণে আরো আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গুলশানে সিসা বারে ডিএনসির অভিযান, ম্যানেজার আটক

গুলশানে সিসা বারে ডিএনসির অভিযান, ম্যানেজার আটক

প্রবাসে তরুণের মৃত্যু, ২০ দিন পর জানলো পরিবার

প্রবাসে তরুণের মৃত্যু, ২০ দিন পর জানলো পরিবার

সরকারের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

সরকারের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

একই মণ্ডপে ৬৩ জোড়া দম্পতি

একই মণ্ডপে ৬৩ জোড়া দম্পতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App