×

এশিয়া

আফগানদের সব ধরনের ভিসা নিষিদ্ধ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১০:১০ এএম

আফগানদের সব ধরনের ভিসা নিষিদ্ধ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রদান বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস ও কনস্যুলার দপ্তরে এ বিষয়ে আনুষ্ঠানিক তারবার্তা পাঠিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বার্তায় জানানো হয়েছে, কোনো আফগান নাগরিককে ভিসা দেওয়া যাবে না এবং যাদের ভিসা প্রক্রিয়াধীন রয়েছে— তা অবিলম্বে স্থগিত করতে হবে। অভিবাসী, অ-অভিবাসী এবং বিশেষ অভিবাসন ভিসাও বন্ধ থাকবে। এমনকি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আফগান নাগরিকদের কার্যকর ভিসাও বাতিল করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। কোনোভাবেই এর সঙ্গে আপোস করা হবে না।

গত বুধবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন ন্যাশনাল গার্ডের সদস্যদের লক্ষ্য করে গুলি চালান আফগান নাগরিক রহমানউল্লাহ লাকনওয়াল। এতে গুরুতর আহত হন দুই গার্ড সদস্য; এদের একজন হাসপাতালে মারা যান।

তাৎক্ষণিক তদন্তে জানা যায়, লাকনওয়াল একসময় আফগানিস্তানে মার্কিন-ন্যাটো বাহিনীর হয়ে সিআইএ-এর এজেন্ট হিসেবে কাজ করতেন। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফিরে এলে তিনি জো বাইডেন প্রশাসনের অনুমতিতে যুক্তরাষ্ট্রে আসেন।

হামলার কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা দপ্তর ঘোষণা করে আফগান নাগরিকদের সব নাগরিকত্ব ও গ্রিন কার্ড আবেদন বাতিল করা হয়েছে। শনিবার দূতাবাসগুলোতে পাঠানো তারবার্তা দিয়ে ট্রাম্প প্রশাসন এ পদক্ষেপকে আরও কঠোরভাবে কার্যকর করে।

২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান ক্ষমতায় ফিরলে দীর্ঘদিন ধরে মার্কিন বাহিনীকে সহায়তা করা হাজারো আফগান নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন। তাদের সুরক্ষায় বাইডেন প্রশাসন বিশেষ ভিসা ও মানবিক শরণার্থী সুযোগ দিয়ে প্রায় ২ লাখ আফগানকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেয়।

ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তে তাদের সবার ভিসা বাতিল হয়েছে বলে জানিয়েছে আফগানদের সহায়তাকারী মার্কিন অলাভজনক সংস্থা আফগান ইভ্যাক। সংস্থাটির প্রেসিডেন্ট শন ভ্যানডিভার বলেন, এমন সিদ্ধান্তের প্রস্তুতি ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই নিচ্ছিল, এ নিয়ে এখন আর কোনো সন্দেহ নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত ইরানের

দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত ইরানের

ইসরায়েলি হামলায় লেবাননে ১,৩১৮ জনের মৃত্যু

ইসরায়েলি হামলায় লেবাননে ১,৩১৮ জনের মৃত্যু

 ইরানে শাসন পরিবর্তনে বিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

জোহরান মামদানি ইরানে শাসন পরিবর্তনে বিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

মোজতবা খামেনির অবস্থান নিয়ে যা বললো রাশিয়া

মোজতবা খামেনির অবস্থান নিয়ে যা বললো রাশিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App