×

এশিয়া

ফিলিপাইনে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০৯:২৪ এএম

ফিলিপাইনে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ভূমিকম্পটি থেকে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ছবি : সংগৃহতি

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ নিয়ে এখনো কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, শনিবার (২৮ জুন) ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে ভূমিকম্পটি আঘাত হেনেছে। খবর বার্তা সংস্থা এএফপির।

ইউএসজিএস-এর প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পটি দাভাও অক্সিডেন্টাল প্রদেশের নিকটতম এলাকা থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে ১০১ কিলোমিটার (৬৩ মাইল) গভীরে আঘাত হেনেছে। 

তবে ভূমিকম্পটি থেকে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

আরো পড়ুন : এবার ৯ ধরনের পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা

সারাঙ্গানির ছোট্ট দ্বীপের একজন প্রাদেশিক উদ্ধারকারী মারলাউইন ফুয়েন্তেস এএফপিকে বলেন, ভূমিকম্পের সময় অফিসের টেবিল এবং কম্পিউটারগুলো (প্রায় পাঁচ সেকেন্ড) কাঁপছিল।

ওই ভূমিকম্প থেকে সুনামি সতর্কতা জারি করা হয়নি। প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থানের কারণে ফিলিপাইনে ভূমিকম্প প্রায় নিত্যদিনের ঘটনা। তবে এর মধ্যে বেশিরভাগই খুব বেশি শক্তিশালী হয় না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়ের আগে  শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

ভারতের সুপ্রিম কোর্ট বিয়ের আগে শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App